লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:০০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অপ্রতিম হত্যায় অভিযুক্ত তুহিনকে নিয়ে ভুক্তভোগীর বিস্ফোরক অভিযোগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের সন্তান ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ হেফাজতে থাকা অন্যতম অভিযুক্ত তুহিনকে নিয়ে ফেসবুকে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন আসাদ উল্লাহ সোহাগ নামের এক ভুক্তভোগী। তিনি তুহিনকে ‘চোর তুহিন থেকে খুনি তুহিন’ হিসেবে আখ্যায়িত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে আসাদ উল্লাহ সোহাগ অভিযোগ করেন, রাজনৈতিক দলের এক প্রভাবশালী নেতার ছত্রছায়ায় থাকায় অতীতে একাধিক অভিযোগ সত্ত্বেও তুহিনের বিরুদ্ধে পুলিশ কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। তিনি জানান, ২০২৫ সালের ২৬ এপ্রিল তিনি তুহিনের প্রতারণার শিকার হয়েছিলেন। সেই সময় তুহিন কৌশলে তাকে ডেকে নিয়ে তার ব্যবহৃত মোটরসাইকেলটি হাতিয়ে নেয়।

ঘটনার বর্ণনা দিয়ে সোহাগ জানান, বাইকটি খোয়া যাওয়ার পর তিনি কুমিল্লা সদর দক্ষিণ থানায় মামলা করতে গিয়েছিলেন। কিন্তু পুলিশ তার মামলা গ্রহণ না করে কেবল একটি সাধারণ ডায়েরি (জিডি) নিয়েছিল। তিনি দাবি করেন, সে সময় পুলিশ প্রশাসন তাদের জানিয়েছিল যে তুহিনের মাথার ওপর রাজনৈতিক দলের বড় নেতার হাত রয়েছে, তাই তার বিরুদ্ধে যেন কোনো ব্যবস্থা নেওয়া না হয়।

পুলিশের কার্যক্রমে ক্ষোভ প্রকাশ করে আসাদ উল্লাহ সোহাগ লিখেছেন, দেশের পুলিশের শুধু পোশাকই পরিবর্তন হয়েছে, চরিত্র বদলায়নি এবং অর্থ ছাড়া সুবিচার পাওয়া কঠিন। তিনি আরও উল্লেখ করেন, মোটরসাইকেল হারানোর চেয়ে বড় আক্ষেপ হলো সামাজিক অপরাধের দৃষ্টান্তমূলক বিচার না হওয়া। তিনি সতর্ক করে বলেন, ছোট ছোট অপরাধের সঠিক বিচার না হওয়ার কারণেই অপরাধীরা পরবর্তীতে আরও ভয়ানক অপরাধ ঘটানোর সাহস পায়।

উল্লেখ্য, অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ এখন পর্যন্ত তিনজনকে আটক করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতদের মধ্যে তুহিন অন্যতম প্রধান অভিযুক্ত।

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮: ৫৯আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯: ০০

‘চোর তুহিন থেকে সে আজকে খুনি তুহিন হয়েছে!’— কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষিকার ১৩ বছরের সন্তান অপ্রতিম হত্যাকাণ্ডে পুলিশ হেফাজতে থাকা অন্যতম অভিযুক্ত তুহিনকে নিয়ে ফেসবুকে এমনই বিস্ফোরক মন্তব্য ও ক্ষোভ প্রকাশ করেছেন আসাদ উল্লাহ সোহাগ নামের এক ভুক্তভোগী।

জনপ্রিয় সংবাদ

নেতানিয়াহুর পরোয়ানা প্রত্যাহারে আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞার প্রস্তুতি

অপ্রতিম হত্যায় অভিযুক্ত তুহিনকে নিয়ে ভুক্তভোগীর বিস্ফোরক অভিযোগ

প্রকাশিত হয়েছে: ০৩:০২:১১ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬