লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:০০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টায় সবাই গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকার ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত চারজনকেই ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। মন্ত্রী বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা অপরাধ স্বীকার করেছে এবং তারা অনেকটা কিশোর অপরাধ চক্রের মতো।

নিহত অপ্রতিম কোটবাড়ি এলাকার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে কুমিল্লা সদর দক্ষিণ থানার ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ি এলাকায় মা-বাবার সঙ্গে থাকত। তার মা নাহিদা বেগম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক এবং বাবা কে এম ফিরোজ শাহরিয়ার একজন মোবাইল অ্যাকসেসরিজ ব্যবসায়ী। গত শুক্রবার দুপুরে বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে মায়ের আইফোন নিয়ে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় অপ্রতিম। নিখোঁজের প্রায় ২২ ঘণ্টা পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশে সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে এক কিশোরের বাসা থেকে সেই আইফোনটি উদ্ধার করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অপ্রতিম নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে তার মরদেহ উদ্ধার করা হয় এবং এর পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে সন্দেহভাজনদের গ্রেপ্তার করা হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ ঘটনায় মোট চারজন গ্রেপ্তার হয়েছে, যার মধ্যে আগে তিনজন এবং আজ একজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বয়স নিহত অপ্রতিমের চেয়ে ৫ থেকে ১০ বছর বেশি। তাদের সঙ্গে অপ্রতিমের বন্ধুত্ব ও ওঠাবসা ছিল। হত্যাকাণ্ডের পর তার হাত থেকে নেওয়া মুঠোফোনসহ কিছু আলামত উদ্ধার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে পুলিশের দ্রুত পদক্ষেপের প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ অত্যন্ত দ্রুততার সঙ্গে সব তথ্য-উপাত্ত উদ্ধার করেছে। পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনার মতো এই মামলার তদন্ত প্রতিবেদনও যাতে দ্রুত দেওয়া যায়, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রতিটি জঘন্য অপরাধের রহস্য দ্রুত উদ্‌ঘাটন করতে সক্ষম হয়েছে। আর যেগুলো সময়সাপেক্ষ, সেগুলোর কার্যক্রম চলমান রয়েছে।

সমাজে নৈতিক অবক্ষয় ও পচনের বিষয়টি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই পরিস্থিতি মোকাবিলায় সমাজের সব সচেতন নাগরিকের দায়িত্ব রয়েছে। অপরাধের পেছনে প্রায়ই মাদক ও জুয়ার সংশ্লিষ্টতা দেখা যায়। এ সমস্যা সমাধানে মোটিভেশনাল কার্যক্রম বৃদ্ধির পাশাপাশি প্রাথমিক ও মাধ্যমিক স্তরের স্কুলে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড জোরদার করার তাগিদ দেন তিনি। এদিকে নিহত অপ্রতিমের জানাজায় তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার আকুতি জানিয়ে বলেন, ‘আর কাউকে যেন আমার মতো সন্তান হারাতে না হয়।’

জনপ্রিয় সংবাদ

নেতানিয়াহুর পরোয়ানা প্রত্যাহারে আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞার প্রস্তুতি

অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টায় সবাই গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত হয়েছে: ০৯:০২:১০ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬