লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আইফোন ছিনতাইয়ের উদ্দেশ্যে অপ্রতিমকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম এবং কে এম ফিরোজ শাহরিয়ারের একমাত্র সন্তান অপ্রতিমকে আইফোন ছিনতাইয়ের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। রোববার বিকালে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনার সাথে জড়িত সাইফুল ইসলাম তুহিন (১৯), ফাহাদ এবং কামরুলকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া সিয়াম নামে আরও একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

পুলিশ জানায়, গত শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে কোটবাড়ির গন্ধমতী এলাকার বাসা থেকে বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে মায়ের আইফোন নিয়ে বের হয়েছিল ১৩ বছর বয়সী অপ্রতিম। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয় এবং তার মা সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের সন্ধান চেয়ে আবেদন জানান। শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী লালমাই সানন্দা পাহাড় এলাকার জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, অভিযুক্ত তুহিন জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের আইফোনটি ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করে তাকে নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। বিকাল ৫টা থেকে ৬টার মধ্যে সানন্দা নামক স্থানে পাহাড় ঘেরা বনের ভেতরে অপ্রতিমকে আইফোনটি দিতে বাধ্য করার চেষ্টা করা হয়। অপ্রতিম বাধা দিলে ধস্তাধস্তির এক পর্যায়ে তুহিন, ফাহাদ ও কামরুল বাঁশের শক্ত লাঠি দিয়ে তার মাথায় উপর্যপুরি আঘাত করে। মৃত্যু নিশ্চিত হওয়ার পর তারা আইফোনটি নিয়ে পালিয়ে যায়।

পুলিশের অভিযানে তুহিনের বাসার তোশকের নিচ থেকে ছিনতাই করা আইফোনটি উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত তুহিন কুমিল্লা সিটি কলেজে একাদশ শ্রেণিতে পড়ত, তবে ২০২৫ সালে ড্রপআউট হয়েছে। পুলিশ সুপার আরও জানান, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুতই চার্জশিট দাখিল করা হবে। রামিসা হত্যা মামলার মতো এই মামলাটির ক্ষেত্রেও দ্রুত বিচার পাওয়ার জন্য আদালতের কাছে আবেদন জানানো হবে।

জনপ্রিয় সংবাদ

জাদু-টোনা সম্পর্কে ইসলাম কী বলে? জানুন ভয়াবহতা ও প্রতিকার

আইফোন ছিনতাইয়ের উদ্দেশ্যে অপ্রতিমকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩

প্রকাশিত হয়েছে: ০৯:৩৬:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬