লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইউরোভিশন সং কন্টেস্ট এশিয়া ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে ৩০ সেপ্টেম্বর

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ৫৯। প্রথমবারের মতো আয়োজিত ‘ইউরোভিশন সং কন্টেস্ট এশিয়া ২০২৬’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করার চূড়ান্ত লক্ষ্য নিয়ে মাঠে নামছেন সেরা ১০ প্রতিযোগী। আগামী ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে রাত ৯টায় অনুষ্ঠিত হতে যাওয়া এই গ্র্যান্ড ফিনালে-তে নির্ধারণ করা হবে কে লাল-সবুজের পতাকাবাহী হয়ে বিশ্বমঞ্চে পা রাখবেন। পুরো আয়োজনটি উপস্থাপনা করবেন জনপ্রিয় শিল্পী ও উপস্থাপক তাহসান খান।

চূড়ান্ত পর্বে লড়তে যাওয়া এই ১০ ফাইনালিস্ট হলেন কৃষান বর্মন, সাবকনশাস, পুলক অধিকারী, লুবাইনা আফনান, বেনজির জিলানী, নাইম ইমরান শারৎ, নুসরাত জাহান (কৃতি), ভিনটেজ থিওরি, বিটমসফিয়ার এবং দি কুশিয়ারা ওয়েভস। তাদের পারফরম্যান্স মূল্যায়নে দায়িত্ব পালন করবে ৫ সদস্যের একটি অভিজ্ঞ জুরি প্যানেল, যেখানে রয়েছেন ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার, আঁখি আলমগীর, হামিন আহমেদ এবং শওকত আলী ইমন। এছাড়া, বাংলাদেশসহ সারা বিশ্বের দর্শকদের ভোটের মাধ্যমে বিজয়ী নির্ধারণে ভূমিকা রাখা হবে।

বঙ্গ-র প্রযোজনায় এই গ্র্যান্ড ফিনালে সরাসরি স্ট্রিম করা হবে তাদের নিজস্ব প্ল্যাটফর্মে এবং একই সঙ্গে টেলিভিশন পার্টনার এনটিভি-র পর্দায়। প্রতিযোগিতার উত্তেজনা আরও বাড়িয়ে দিতে বঙ্গ সম্প্রতি ‘ভয়েস অফ বাংলাদেশ’ শিরোনামে একটি অফিশিয়াল থিম সং প্রকাশ করেছে, যা এই ঐতিহাসিক আয়োজনের গুরুত্ব তুলে ধরে।

এই প্রতিযোগিতার বিজয়ী প্রতিযোগী বা ব্যান্ড আগামী ১৪ নভেম্বর, ২০২৬ তারিখে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ‘ইউরোভিশন সং কন্টেস্ট এশিয়া গ্র্যান্ড ফিনালে’-তে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার গৌরব অর্জন করবে।

জনপ্রিয় সংবাদ

শেষ মুহূর্তের গোলে ড্রয়ে পয়েন্ট বাঁচালো ম্যানচেস্টার ইউনাইটেড

ইউরোভিশন সং কন্টেস্ট এশিয়া ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে ৩০ সেপ্টেম্বর

প্রকাশিত হয়েছে: ০১:২২:৩২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬