লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বিএনপির

রাজধানীর নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের একটি যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকাল ৫টায় আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সভায় দলের সাংগঠনিক কর্মতৎপরতা বাড়ানোর বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় বক্তারা পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যে অপচেষ্টা চলছে, তার বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে থাকার আহ্বান জানান।

যৌথসভায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, আব্দুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্সসহ দলের সাংগঠনিক সম্পাদক এবং সহ-সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকরাও সভায় অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

মাদ্রিদ ডার্বিতে মরিনহোর রিয়ালকে হারিয়ে জয়ের ধারায় অ্যাটলেটিকো

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বিএনপির

প্রকাশিত হয়েছে: ০২:৩০:৪৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬