লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরে যুবদলের নতুন কমিটি ঘোষণা: নেতৃত্বে বিদ্যুৎ ও নজরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের শরীয়তপুর জেলা শাখার নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এই কমিটির নাম ঘোষণা করেন।

ঘোষিত পাঁচ সদস্যের এই কমিটিতে জামাল উদ্দিন বিদ্যুৎ সভাপতি এবং নজরুল ইসলাম মৃধাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া লিয়াকত হোসেনকে সিনিয়র সহসভাপতি, নাজমুল হক বাদলকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং আতিকুল ইসলামকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দ আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর নির্দেশনা প্রদান করেছেন।

কমিটি ঘোষণার পর জেলা যুবদলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মৃধা বলেন, 'আমি প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানাই। পাশাপাশি আমার রাজনৈতিক অভিভাবক জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি যেন যুবদলের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করতে পারি। যারা রাজপথে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে ছিল তাদের নিয়ে একটি সুন্দর কমিটি গঠন করবো। সরকারের নতুন বাংলাদেশ বির্নিমাণে কাজ করে যাব।'

জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন বিদ্যুৎ বলেন, 'প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ভাইকে। আপনারা জানেন যে পাঁচজনকে কমিটিতে দেয়া হয়েছে, তারা গত ১৭ বছরে হামলা-মামলা, নির্যাতন সহ্য করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যে মাঠেঘাটে ছিলেন। সেই ত্যাগীদের মূল্যায়ন করা হয়েছে। গত ১৭ বছরে যেই ত্যাগী নেতাকর্মীরা আমাদের সঙ্গে ছিলেন, পূর্ণাঙ্গ কমিটিতে তাদের প্রথম মূল্যায়ন করা হবে।'

জনপ্রিয় সংবাদ

মাদ্রিদ ডার্বিতে মরিনহোর রিয়ালকে হারিয়ে জয়ের ধারায় অ্যাটলেটিকো

শরীয়তপুরে যুবদলের নতুন কমিটি ঘোষণা: নেতৃত্বে বিদ্যুৎ ও নজরুল

প্রকাশিত হয়েছে: ০৪:০২:১১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬