লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:২৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চীনে ৩০ দেশের রাজনৈতিক সেমিনারে অংশ নিলেন বিএনপির আপেল মাহমুদ

চীনের উদ্যোগে আয়োজিত ৩০টি দেশের ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের অংশগ্রহণে একটি বিশেষ গণমাধ্যম সহযোগিতা সেমিনার ও বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মিডিয়া সেলের জাতীয় সমন্বয়কারী ও টিম লিডার (ডিজিটাল) আপেল মাহমুদ। গত ৮ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির অংশ হিসেবে বিএনপির এই প্রতিনিধিসহ বিভিন্ন দেশের রাজনৈতিক দলের প্রতিনিধিরা চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের উপমন্ত্রী সুন হাই ইয়ানের সঙ্গে এক বিশেষ বৈঠকে মিলিত হন। বৈঠকে রাজনৈতিক দল ও জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, পারস্পরিক সংলাপ ও সহযোগিতা জোরদার করার পাশাপাশি বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক ও নিয়মিত যোগাযোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। বৈঠক শেষে আপেল মাহমুদ জানান, সিপিসি উপমন্ত্রী সুন হাই ইয়ান সেমিনারে অংশ নেওয়া প্রতিনিধিদের কাজ ও ভূমিকা সম্পর্কে বিস্তারিত অবগত ছিলেন, যা তাকে বিশেষভাবে আকৃষ্ট করেছে।

সেমিনারে পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিস্থিতিতে রাজনৈতিক দল ও জনগণের মধ্যে যোগাযোগ বাড়াতে গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মসহ আধুনিক প্রযুক্তির পরিবর্তনশীল প্রভাব এবং এর ফলে গণমাধ্যমে যে রূপান্তর ঘটছে, তা এই আলোচনায় গুরুত্ব পায়। বিভিন্ন দেশের প্রতিনিধিরা তথ্য সরবরাহ ও পারস্পরিক বোঝাপড়া বাড়াতে নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

সেমিনারের পাশাপাশি অংশগ্রহণকারীরা চীনের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা, আধুনিক শহর, শিল্প ও প্রযুক্তি প্রতিষ্ঠান এবং গ্রামীণ উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। তারা রাজধানী বেইজিংয়ের বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠান এবং শিল্প ও প্রযুক্তির কেন্দ্র ইয়িচুয়াং এলাকা ঘুরে দেখেন। এরপর প্রতিনিধি দলটি চীনের বিপ্লবের ইতিহাসের সঙ্গে জড়িত ইয়ানআন শহর এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের গ্রামীণ জীবনের স্মৃতিবিজড়িত ইয়াংজিয়াহে গ্রাম পরিদর্শন করে স্থানীয় মানুষের জীবনযাত্রা সম্পর্কে ধারণা লাভ করে।

এছাড়া শানসি প্রদেশের শি’আন শহরে বিশ্বখ্যাত টেরাকোটা আর্মি জাদুঘর, ট্যাং প্যারাডাইস এবং বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি (BYD) পরিদর্শন করেন প্রতিনিধিরা। ঝেজিয়াং প্রদেশের হাংঝৌ শহরে অর্থনীতি ও প্রযুক্তি নিয়ে বিনিময়ের পাশাপাশি তারা ইউইউ শহরে আন্তর্জাতিক বাণিজ্য ও বৈশ্বিক বাজার ব্যবস্থা প্রত্যক্ষ করেন। সফরকালে পাঁচ হাজার বছরের প্রাচীন সভ্যতা লিয়াংঝু এবং স্থানীয় সম্পদের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ঘটানো লিজু গ্রামও ঘুরে দেখেন তারা।

সফর শেষে নিজের অভিজ্ঞতা ব্যক্ত করে বিএনপির মিডিয়া সেলের সমন্বয়কারী আপেল মাহমুদ বলেন, এই কর্মসূচির মাধ্যমে বই ও গণমাধ্যমের বাইরে সরাসরি মাঠপর্যায়ে চীনের বহুমাত্রিক উন্নয়ন, প্রযুক্তি, শিল্প ও সংস্কৃতি দেখার সুযোগ হয়েছে। তিনি ৩০টি দেশের রাজনৈতিক প্রতিনিধিদের মধ্যে গড়ে ওঠা এই যোগাযোগকে ভবিষ্যতে সংলাপ ও পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধির স্বার্থে অব্যাহত রাখার ওপর জোর দেন।

জনপ্রিয় সংবাদ

দেবিদ্বারে মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, ছেলে গ্রেফতার

চীনে ৩০ দেশের রাজনৈতিক সেমিনারে অংশ নিলেন বিএনপির আপেল মাহমুদ

প্রকাশিত হয়েছে: ০৫:০৩:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬