লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হোয়াইট হাউসের নিজস্ব ২৪ ঘণ্টার চ্যানেল ‘ট্রাম্প টিভি’ চালু

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন হোয়াইট হাউসের নিজস্ব ভিডিও চ্যানেল চালু করেছে। 'ট্রাম্প টিভি: দ্য এসেনশিয়ালস স্টেশন' নামের এই চ্যানেলটি হোয়াইট হাউসের ইউটিউব প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচালনা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় অনুযায়ী সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে চ্যানেলটির ২৪ ঘণ্টার সম্প্রচার কার্যক্রম শুরু হয়।

হোয়াইট হাউস জানিয়েছে, এই চ্যানেলের মাধ্যমে প্রশাসনের বিভিন্ন ঘোষণা, প্রেসিডেন্টের গুরুত্বপূর্ণ বক্তব্য, বিভিন্ন অনুষ্ঠান এবং অতীতের নির্বাচিত ভিডিও সরাসরি দর্শকদের কাছে পৌঁছে দেওয়া হবে। মূলত সরকারি কর্মকাণ্ড তুলে ধরাই এই চ্যানেলের মূল উদ্দেশ্য।

তবে নতুন এই চ্যানেলটি স্বাধীন সাংবাদিকতার বিকল্প নয় বলে বিশ্লেষকরা মনে করছেন। কারণ এর ভিডিওগুলো প্রশাসনের পক্ষ থেকেই তৈরি ও বাছাই করা হচ্ছে। ফলে এতে স্বাধীন সাংবাদিকদের অনুসন্ধান, প্রশ্ন করা, তথ্য যাচাই বা সম্পাদনার কোনো সুযোগ নেই।

এদিকে হোয়াইট হাউসের সাথে সংবাদমাধ্যমগুলোর বিরোধ চরম আকার ধারণ করেছে। এর আগে শনিবার নিরাপত্তাকর্মীরা তিনটি সংবাদমাধ্যমের সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশে বাধা দেয় এবং সিএনএনের প্রতিবেদক বেটসি ক্লেইনের পরিচয়পত্র জব্দ করে। এই বিধিনিষেধের বিরুদ্ধে সিএনএন, পলিটিকো ও এমএস নাও মামলা করেছে। তাদের অভিযোগ, এটি সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং মার্কিন সংবিধানের প্রথম সংশোধনীর পরিপন্থি।

এই বিরোধের জেরে সোমবার এবিসি, সিবিএস, সিএনএন, ফক্স নিউজ ও এনবিসির মতো পাঁচটি বড় সম্প্রচার প্রতিষ্ঠান যৌথভাবে সংবাদ সংগ্রহ বন্ধ রাখে। হোয়াইট হাউস সিএনএনকে দায়িত্ব পালন করতে না দেওয়ায় অন্য প্রতিষ্ঠানগুলোও সিএনএনের পরিবর্তে বিকল্প কোনো সংবাদদল পাঠাতে অস্বীকৃতি জানায়। এই পরিস্থিতি হোয়াইট হাউসের সংবাদকর্মীদের প্রবেশাধিকার ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে আইনি বিতর্ককে আরও জোরালো করে তুলেছে।

জনপ্রিয় সংবাদ

বিআইডব্লিউটিসি’র নৌযান চার্টার নীতিমালা আধুনিকীকরণের উদ্যোগ

হোয়াইট হাউসের নিজস্ব ২৪ ঘণ্টার চ্যানেল ‘ট্রাম্প টিভি’ চালু

প্রকাশিত হয়েছে: ০৬:৩০:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬