লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের ঊর্ধ্বতন ২২ কর্মকর্তাকে নতুন দায়িত্ব দিয়ে বদলি

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ পিএম। বাংলাদেশ পুলিশের ২২ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এই রদবদলের তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, সিলেটের অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি) মোহাম্মদ এনামুল হককে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। একই ইউনিটের ডিআইজি পরিতোষ ঘোষকে এপিবিএনের (পার্বত্য জেলাসমূহ) কার্যালয়ের ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া ঢাকার হাইওয়ে পুলিশের ডিআইজি হাবিবুর রহমান খানকে ঢাকার টিডিএসের কমান্ড্যান্ট (ডিআইজি) হিসেবে এবং ঢাকার এসবির অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আনিছুর রহমানকে খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) অতিরিক্ত ডিআইজি মো. গিয়াস উদ্দিন আহমদকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি হিসেবে সংযুক্ত করা হয়েছে। একই মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিনকে রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও কয়েকজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার বদলি ও পদায়নের বিষয়টি উল্লেখ করা হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ৯ সড়ক দ্রুত মেরামতের নির্দেশ মন্ত্রীর

পুলিশের ঊর্ধ্বতন ২২ কর্মকর্তাকে নতুন দায়িত্ব দিয়ে বদলি

প্রকাশিত হয়েছে: ১০:০১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬