লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:২৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গোলরক্ষকের ভুলে পয়েন্ট হারালো ফর্টিস

ফেডারেশন কাপের উদ্বোধনী দিনে গ্রুপ ‘এ’-এর ম্যাচে মুখোমুখি হয়েছিল ফর্টিস এফসি ও ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাব। গোপালগঞ্জে অনুষ্ঠিত এই উত্তেজনাপূর্ণ লড়াইটি ১-১ গোলে ড্র হয়েছে।

ম্যাচের ১১ মিনিটে ফর্টিস এফসিকে এগিয়ে দেন ২১ বছর বয়সী মিডফিল্ডার মোহাম্মদ হোসেন। ওমর বাবু বক্সের ভেতর থেকে ডানদিকে বল বাড়ালে মোহাম্মদ হোসেন তা জালে জড়াতে কোনো ভুল করেননি। ম্যাচের ৩৭ মিনিটে ফকিরেরপুলের হৃদয় হাওলাদার ফর্টিসের মামুনুলকে ফাউল করলে রেফারি তাকে হলুদ কার্ড দেখান। এ নিয়ে তর্কে জড়ালে রেফারি তাকে লাল কার্ড প্রদর্শন করেন, ফলে ফকিরেরপুল ১০ জনের দলে পরিণত হয়।

বিরতির ঠিক আগে ফকিরেরপুলের সামনে সমতায় ফেরার সুযোগ এসেছিল। তবে পেনাল্টি স্পটকিক থেকে গোল করতে ব্যর্থ হন দলটির বিদেশি ফরোয়ার্ড বেন ওয়াত্তারা; তার শট আটকে দেন ফর্টিসের গোলরক্ষক গোলাম রাব্বানি। প্রথমার্ধ শেষে ফর্টিস ১-০ গোলে এগিয়ে ছিল।

দ্বিতীয়ার্ধে একজন খেলোয়াড় কম নিয়েও লড়াই চালিয়ে যায় ফকিরেরপুল। ৭১ মিনিটে অনিকের নেওয়া একটি কর্নার কিক ফর্টিসের গোলরক্ষক রাব্বানি গ্লাভসবন্দী করতে গিয়ে ভুল করে বসেন। তার হাত ফসকে বল গোললাইন অতিক্রম করলে আত্মঘাতী গোলে সমতায় ফেরে ফকিরেরপুল। শেষ পর্যন্ত ১-১ সমতায় ম্যাচটি শেষ হয়।

জনপ্রিয় সংবাদ

বরুড়ায় এ.কে.এম. আবু তাহের ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের শুভ উদ্বোধন করলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

গোলরক্ষকের ভুলে পয়েন্ট হারালো ফর্টিস

প্রকাশিত হয়েছে: ১২:৪২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬