লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:১০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জলবায়ু মোকাবিলায় ৭৮৪ কোটি টাকার অনুদান পেল বাংলাদেশ

তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত কপ-৩১ জলবায়ু সম্মেলনে বাংলাদেশের জন্য প্রায় ৭৮৪ কোটি টাকার অনুদান নিশ্চিত হয়েছে। রোববার ভোরে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ। তিনি জানান, গ্লোবাল শিল্ডের প্রথম পর্যায়ের কাজ সফলভাবে সম্পন্ন করা সম্ভব হলে আরও প্রায় ২৭৩ কোটি টাকা অনুদান পাওয়ার সুযোগ রয়েছে। সব মিলিয়ে মোট অনুদানের পরিমাণ প্রায় ১ হাজার ৫৮ কোটি টাকায় পৌঁছাতে পারে।

সংবাদ সম্মেলনে ড. সাইমুম পারভেজ জানান, এই অনুদান দুটি আন্তর্জাতিক তহবিল থেকে আসবে। এর মধ্যে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস (সিআইএফ) থেকে ৩ কোটি মার্কিন ডলার বা প্রায় ৩৭৪ কোটি টাকা এবং গ্লোবাল শিল্ড থেকে ৩ কোটি ইউরো বা প্রায় ৪১০ কোটি টাকা পাওয়া যাবে। তিনি স্পষ্টভাবে জানান, এই পুরো অর্থই অনুদান হিসেবে আসছে, যা বাংলাদেশকে কোনোভাবেই ফেরত দিতে হবে না।

এই অর্থের ব্যবহারের বিষয়ে বিশেষ সহকারী জানান, সিআইএফের অনুদান সরকারের মাধ্যমে বিভিন্ন প্রকল্পে এবং গ্লোবাল শিল্ডের অর্থ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় ব্যয় করা হবে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এই পুরো কার্যক্রম তদারক করবে এবং জলবায়ু বীমা নিয়ে কাজ করতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোও এই সহায়তার আওতায় আসতে পারবে।

ড. সাইমুম পারভেজ আরও বলেন, প্রধানমন্ত্রী ৪৮ ঘণ্টার সফরে বিশ্বমঞ্চে বাংলাদেশের পাঁচ দফা দাবি তুলে ধরেছেন এবং একাধিক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিয়েছেন। তিনি জানান, বিশ্বজুড়ে জলবায়ু অর্থায়নে ঋণের ওপর নির্ভরতা বাড়ায় বাংলাদেশ অনুদানভিত্তিক অর্থায়নের দাবি জোরালো করেছে। এছাড়া সবুজ জলবায়ু তহবিল, বৈশ্বিক পরিবেশ তহবিল এবং জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলার তহবিল থেকেও অর্থায়নের চেষ্টা চলছে। ম্যানগ্রোভ বন পুনরুদ্ধার ও স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বাংলাদেশ জোটবদ্ধভাবে কাজ করতে চায় বলেও তিনি উল্লেখ করেন।

কার্বন ক্রেডিট বিক্রির বিষয়ে তিনি জানান, গত সাত-আট মাস ধরে নথিপত্র তৈরির কাজ চলছে এবং গোল্ড স্ট্যান্ডার্ড ও গ্লোবাল কার্বন কাউন্সিলের সঙ্গে আলোচনা হয়েছে। এছাড়া এবারের সম্মেলনে সরকারি প্রতিনিধিদের পাশাপাশি বেসরকারি সংস্থা, তরুণ জলবায়ুকর্মী ও সাংবাদিকদের অংশগ্রহণ ছিল উল্লেখ করে তিনি বলেন, আগামীতে প্রতিনিধিদল নির্বাচনে সক্ষমতাকে আরও গুরুত্ব দেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

বড় দুর্নীতি রোধে কঠোর অবস্থানের ঘোষণা দুদক চেয়ারম্যানের

জলবায়ু মোকাবিলায় ৭৮৪ কোটি টাকার অনুদান পেল বাংলাদেশ

প্রকাশিত হয়েছে: ০৪:০২:১৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬