লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:০৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ পিএম। বাংলাদেশ পুলিশের ছয়জন অতিরিক্ত পুলিশ সুপার এবং একজন সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এই বদলির আদেশ জারি করা হয়। জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মাসুমকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি), ঢাকার এসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকিরুল হাসানকে বরিশালে এবং পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আসহাবকে এসবিতে পদায়ন করা হয়েছে। এছাড়া পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফয়েজ উদ্দীনকে অ্যান্টি টেরোরিজম ইউনিটে, এসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. মমিনুল হককে ঝিনাইদহের কোটচাঁদপুর সার্কেলে এবং কুড়িগ্রামের উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলমকে এসবিতে বদলি করা হয়েছে। পাশাপাশি বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) সহকারী পুলিশ কমিশনার সুশান্ত মজুমদারকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশে (আরএমপি) বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ৩ অক্টোবরের মধ্যে তাদের নতুন কর্মস্থলে যোগ দিয়ে দায়িত্বভার গ্রহণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব গ্রহণ না করলে ৪ অক্টোবর থেকে তাদের তাৎক্ষণিক অবমুক্ত বা স্ট্যান্ড রিলিজড হিসেবে গণ্য করা হবে।

জনপ্রিয় সংবাদ

লজিস্টিকস উন্নয়ন ও বাণিজ্য ব্যয় কমাতে সমন্বিত পরিকল্পনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

বাংলাদেশ পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি

প্রকাশিত হয়েছে: ১১:২১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬