লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি মো. রাকিবুল হাসানকে ৫ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম শুনানি শেষে এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, ওইদিন রাত ০৯:২৫টার দিকে রাকিবুল হাসানকে আদালতে তোলা হয়। এ সময় পুলিশ তার ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে। শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে তাকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার করে পুলিশ। মামলায় তার বিরুদ্ধে ২৪ এর ক ধারার অভিযোগ আনা হয়েছে বলে আদালতের একাধিক সূত্র যুগান্তরকে নিশ্চিত করেছে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিওকে কেন্দ্র করে তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়। ওই অডিওতে সরকার, পুলিশসহ বিভিন্ন বাহিনী নিয়ে বক্তব্য শোনা যায়।

তবে অডিওটি নিজের নয় এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে বলে দাবি করছেন রাকিবুল হাসান।

জনপ্রিয় সংবাদ

নিউইয়র্কে শাহবাজ শরিফের সঙ্গে তারেক রহমানের বৈঠক

ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

প্রকাশিত হয়েছে: ০৪:৩১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬