লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: রিজভী

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, দেশের মানুষ শান্তি ও গণতান্ত্রিক পরিবেশ চায়। তারেক রহমানের নেতৃত্বে সরকার যে গণতান্ত্রিক পরিবেশ তৈরি করেছে, সেখানে বিরোধীদলগুলো লংমার্চ, বিক্ষোভ সমাবেশ ও বিভিন্ন কর্মসূচি পালন করছে। কিন্তু একই সঙ্গে বিভিন্ন জায়গায় সরকারি সম্পত্তি ধ্বংস, রেলওয়ে স্টেশনে হামলা, গাড়িতে আগুন ও ট্রেনে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটছে।

তিনি বলেন, রাজনৈতিক দলের নেতাদের বক্তব্যের মাধ্যমে পরাজিত শক্তি সাহস ও উৎসাহ পাচ্ছে। যারা ছাত্রদের, শ্রমিকদের ও সাধারণ মানুষের ওপর গুলি চালিয়েছে, যারা অপরাধ করেছে, আগুন দিয়েছে কিংবা ট্রেনে আগুন দিয়েছে, তাদের গণতান্ত্রিক অধিকার থাকা উচিত নয়।

ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, কোনো ধরনের বিভ্রান্তিতে না যেতে। অন্য রাজনৈতিক দলগুলো কর্মসূচি পালন করলে তাদের বাধা না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি পরাজিত শক্তিকে আশকারা না দেওয়ার কথা বলেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে রিজভী বলেন, মাত্র ৩৫ সদস্যের প্রতিনিধি দল নিয়ে প্রধানমন্ত্রী সেখানে গেছেন। এর আগে বড় বড় প্রতিনিধিদল নিয়ে নিউইয়র্কে যাওয়া হতো বলেও তিনি উল্লেখ করেন।

জাতিসংঘে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, পরিবর্তনের হাতিয়ার হবে চুক্তি, কূটনীতি, শিক্ষা ও শান্তি—অস্ত্র নয়। বিশ্বের সব দেশের স্বাধীনতা এবং ফিলিস্তিনের অধিকার নিয়েও প্রধানমন্ত্রী সেখানে কথা বলেছেন।

বিক্ষোভ সমাবেশে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জনপ্রিয় সংবাদ

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে ইরানের ৭ দিনের রোডম্যাপ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে: রিজভী

প্রকাশিত হয়েছে: ০৩:৪০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬