লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পটিয়ায় শ্রীমতি খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

চট্টগ্রামের পটিয়া উপজেলার শ্রীমতি খাল থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার টেগরপুনি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য তা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৭টার দিকে শ্রীমতি খালের পানি কমে গেলে গাছের শিকড়ের ওপর মরদেহটি ভাসতে দেখেন স্থানীয়রা। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হলে সকাল ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি খাল থেকে পাড়ে তুলে আনে।

পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. খালেক জানান, মৃত যুবকের আনুমানিক বয়স ৩৫ বছর। তার পরনে কালো রঙের একটি গেঞ্জি ছিল। এছাড়া ঘটনাস্থল থেকে একটি টর্চলাইট ও প্লাস উদ্ধার করা হয়েছে। বর্তমানে নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

ঘটনাস্থলে উপস্থিত পটিয়া থানার ওসি (তদন্ত) যুযুৎস যশ চাকমা জানান, মরদেহটি দুই-তিন দিন আগে ওই এলাকায় ভেসে এসেছে বলে ধারণা করা হচ্ছে। লাশের শরীরে এখন পর্যন্ত কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

জনপ্রিয় সংবাদ

পটিয়ায় শ্রীমতি খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

পটিয়ায় শ্রীমতি খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রকাশিত হয়েছে: ০২:৩১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬