লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তেলের দাম বৃদ্ধির পরও ১৪ টাকা ভর্তুকি দিতে হচ্ছে: রিজভী

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরও সরকারকে প্রতি লিটারে ১৪ টাকা করে ভর্তুকি দিতে হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সহযোগী সংগঠনের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের সামনে তিনি এই তথ্য তুলে ধরেন।

রিজভী বলেন, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে এখনো জ্বালানি তেলের দাম কম রাখা হয়েছে। তিনি আরও জানান, গ্যাস ও বিদ্যুতের সংকট নিরসনে বর্তমান সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে, অথচ বিরোধী পক্ষ জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তাদের এই কর্মকাণ্ডকে সমীচীন নয় বলে মন্তব্য করেন তিনি।

রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রিজভী বলেন, বিরোধী দলগুলো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি এক দফা কর্মসূচি ঘোষণা করা হয়, তবে বিএনপি হাত গুটিয়ে বসে থাকবে না। তবে আওয়ামী লীগের মতো করে তারা প্রতিহত করার পথে হাঁটবে না। গণতান্ত্রিক সরকারের পক্ষে সন্ত্রাস দমন করা কঠিন কোনো কাজ নয় বলে তিনি উল্লেখ করেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব জানান, পরিকল্পিত সন্ত্রাস এবং দেশকে অস্থিতিশীল করার প্রচেষ্টার বিরুদ্ধে মিছিল ও সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে দলের অঙ্গ-সংগঠনগুলো। তিনি আরও বলেন, প্রশাসনের ভেতরে থেকেও কেউ কেউ অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চালাচ্ছে, যাদের চিহ্নিত করার কাজ চলছে।

জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে প্রধানমন্ত্রীর সফর প্রসঙ্গে রিজভী জানান, তারেক রহমানের নেতৃত্বে মাত্র ৩৫ সদস্যের প্রতিনিধি দল সেখানে গেছেন, যা ইতিহাসের সবচেয়ে ছোট প্রতিনিধি দল। এর মাধ্যমে কৃচ্ছ্রসাধনের মাধ্যমে দেশের অর্থনীতি টিকিয়ে রাখার সদিচ্ছা প্রমাণিত হয়। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আগের ফ্যাসিস্ট সরকারের মতো বিদেশ সফরের সময় জমকালো রিসেপশন বা সংবর্ধনার আয়োজন সম্পূর্ণ নিষেধ করে দিয়েছেন।

এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী-খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এবং আব্দুস সালাম আজাদসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের ৬ মামলা

তেলের দাম বৃদ্ধির পরও ১৪ টাকা ভর্তুকি দিতে হচ্ছে: রিজভী

প্রকাশিত হয়েছে: ১১:১২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬