লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নিউ গিনি প্রোপার্টিজে হামলার মামলায় জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার পশ্চিম মাটিকাটা এলাকা থেকে নিউ গিনি প্রোপার্টিজে হামলা ও ভাঙচুরের মামলায় মিজানুর রহমান নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার বিকাল ৫টার দিকে মাটিকাটার হলি এপার্টম্যান্টের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় কুষ্টিয়া-২ আসনের জামায়াতে ইসলামের এমপি মোহাম্মদ আব্দুল গফুর ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তার উপস্থিতিতেই মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার মিজানুর রহমানের বাবার নাম নুরুল ইসলাম এবং তার স্থায়ী ঠিকানা ঢাকার ক্যান্টনমেন্টের পশ্চিম মাটিকাটা এলাকা। নিউ গিনি প্রোপার্টিজে হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকে ৯ নম্বর আসামি করা হয়েছে।

উল্লেখ্য, গত শনিবার রাতে ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে অবস্থিত নিউ গিনি প্রোপার্টিজে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় সেখানে অবস্থিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতেও হামলা চালানো হয়। এ ঘটনায় নিউ গিনি প্রোপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

মেসির অবসরের পর ১০ নম্বর জার্সি নিয়ে যা বললেন স্কালোনি

নিউ গিনি প্রোপার্টিজে হামলার মামলায় জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে: ০২:৩৩:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬