লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে ডিএমপির অভিযানে একদিনে ৪০১ জন গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ৪০১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ৪০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই সময়ের মধ্যে বিভিন্ন আইনে মোট ২৬টি মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে তেজগাঁও বিভাগে ৭৪ জন, মিরপুরে ৭১ জন, মতিঝিলে ৬৮ জন, ওয়ারীতে ৫১ জন, উত্তরা বিভাগে ৪২ জন, গুলশানে ৩৬ জন, লালবাগে ৩৪ জন, রমনা বিভাগে ২৪ জন এবং গোয়েন্দা বিভাগে একজন রয়েছেন।

অভিযানকালে পুলিশ বিভিন্ন ধরনের অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করেছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি তলোয়ার, একটি চাপাতি, একটি লোহার রড এবং লোহার রডের সঙ্গে সংযুক্ত ধারালো গোলাকৃতির একটি চাকতি। এছাড়া মাদক হিসেবে ৯৫ পিস ইয়াবা, ৭০ গ্রাম হেরোইন ও ৬৬৮ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। একই সঙ্গে একটি প্রাইভেটকারও জব্দ করেছে পুলিশ। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে আলামত ও মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু, শেষ ২৩ বছরের উপস্থিতি

রাজধানীতে ডিএমপির অভিযানে একদিনে ৪০১ জন গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে: ০৪:৩৯:১৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬