লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কারিগরি ত্রুটিতে বাংলাদেশের অনলাইন ভিসা আবেদন পোর্টাল বন্ধ

বাংলাদেশের সরকারি অনলাইন ভিসা আবেদন পোর্টালে কারিগরি জটিলতা দেখা দিয়েছে। এর ফলে গত ২৩ সেপ্টেম্বর থেকে নতুন কোনো ভিসার আবেদন গ্রহণ করা সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতির কারণে বিদেশি নাগরিকদের ভিসা আবেদন এবং সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রম সাময়িকভাবে স্থবির হয়ে পড়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে বিষয়টির সত্যতা নিশ্চিত হওয়া গেছে।

গত সোমবার সকাল থেকে ব্যবহারকারীরা পোর্টালে প্রবেশের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। বারবার চেষ্টা করার পরও ‘সার্ভার এরর’ বার্তা প্রদর্শিত হচ্ছে। কূটনৈতিক সূত্র থেকে জানা গেছে, বাংলাদেশের এই ভিসা ব্যবস্থা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের (ডিআইপি) কেন্দ্রীয় সিস্টেমের সাথে সংযুক্ত। বর্তমানে এই সিস্টেমের মেশিন রিডেবল ভিসা (এমআরভি) সার্ভারটি অচল হয়ে পড়ায় দেশের বাইরে অবস্থিত বিভিন্ন মিশনে ভিসা এবং নো ভিসা রিকোয়ার্ড (এনভিআর) সংক্রান্ত কার্যক্রমে বিলম্ব ঘটছে।

ডিআইপির মহাপরিচালক মো. আলীমুল আমীন গণমাধ্যমকে জানিয়েছেন, সিস্টেমের ত্রুটির কারণেই বর্তমানে নতুন আবেদন নেওয়া বন্ধ রয়েছে। তবে তিনি আশ্বস্ত করেছেন যে, যারা ইতিপূর্বে আবেদন সম্পন্ন করেছেন, তারা সময়মতো ভিসা হাতে পাবেন। সরকার এই সমস্যাটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেখছে এবং কারিগরি দল সার্বক্ষণিক এটি সমাধানে কাজ করছে।

এদিকে বিভিন্ন বাংলাদেশি মিশন পরিস্থিতি সম্পর্কে আবেদনকারীদের অবহিত করেছে। লন্ডনে বাংলাদেশ হাইকমিশন ২৩ সেপ্টেম্বর এক জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কারিগরি সমস্যার কারণে এনভিআর এনডোর্সমেন্ট, ভিসা প্রক্রিয়াকরণ ও ভিসা ইস্যুতে বিলম্ব হচ্ছে। হাইকমিশন আবেদনকারীদের ধৈর্য ধরার অনুরোধ জানিয়ে বলেছে, পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত বারবার আবেদনের বর্তমান অবস্থা জানতে যোগাযোগ না করতে।

বার্লিনে বাংলাদেশ দূতাবাসও একই তথ্য জানিয়ে বলেছে, ডিআইপির কেন্দ্রীয় সিস্টেমে ত্রুটির কারণে এমআরভি সার্ভার সচল নেই। ব্যাংকক দূতাবাসও জানিয়েছে যে, সার্ভারের সমস্যার কারণে ভিসা বা এনভিআর সেবা পেতে আবেদনকারীদের সাময়িক ভোগান্তির শিকার হতে হতে পারে। কেন্দ্রীয় সিস্টেম পুনরায় সচল হলে দূতাবাসের ওয়েবসাইট ও ফেসবুক পেজের মাধ্যমে নিয়মিত কার্যক্রম শুরুর তথ্য জানিয়ে দেওয়া হবে। সরকারি এই অনলাইন এমআরভি পোর্টালে নতুন ভিসা, ভিসা নবায়ন, এনভিআর এবং অন-অ্যারাইভাল ভিসার আবেদনসংক্রান্ত সেবা প্রদান করা হয়।

জনপ্রিয় সংবাদ

প্রযুক্তি খাতের উন্নয়নে বিশেষ সহায়তা দেবে সরকার: ড. তিতুমীর

কারিগরি ত্রুটিতে বাংলাদেশের অনলাইন ভিসা আবেদন পোর্টাল বন্ধ

প্রকাশিত হয়েছে: ০৪:০৫:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬