লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জমকালো আয়োজনে ডিএনসিসি কাপ-২০২৬ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রাজধানীর হোটেল শেরাটনের বলরুমে সোমবার (২৩ নভেম্বর) রাতে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ‘ডিএনসিসি কাপ-২০২৬’ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরিফুল আলম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহিদুল হাসান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, নগর উন্নয়ন শুধু রাস্তাঘাট ও অবকাঠামো নির্মাণে সীমাবদ্ধ নয়; নগরবাসীর সুস্থতা নিশ্চিত করা এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাও এর গুরুত্বপূর্ণ অংশ। তিনি আরও বলেন, ফুটবল মানুষের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ তৈরি করে। খেলাধুলার সুযোগ বাড়ানো গেলে তরুণদের মাদক, অপরাধ ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা সহজ হবে।

ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, নগরবাসীকে সেবা দেওয়ার পাশাপাশি তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করাও সিটি করপোরেশনের দায়িত্ব। আগামী ৪ ডিসেম্বর থেকে নগরীর বিভিন্ন এলাকার মাঠে একযোগে প্রতিযোগিতার খেলা শুরু হবে। তিনি আয়োজনটি সফল করতে স্থানীয় জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট কর্মকর্তা ও দল পরিচালকদের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে টুর্নামেন্টের লোগো, ট্রফি ও বিভিন্ন দলের জার্সি উন্মোচন করা হয়। এতে ডিএনসিসির বিভাগীয় প্রধান, রাজনৈতিক নেতা, সাবেক ফুটবলার আলফাজ ও কায়সারসহ সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তৃণমূল থেকে নতুন ফুটবল প্রতিভা তুলে আনা এবং তরুণদের খেলার মাঠে ফিরিয়ে আনার লক্ষ্যে ডিএনসিসি এই প্রতিযোগিতার আয়োজন করেছে। আগামী ৪ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে নারী ও পুরুষ বিভাগে ১০টি করে মোট ২০টি দল অংশ নেবে। মিরপুর, উত্তরা ও মোহাম্মদপুরসহ চারটি মাঠে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

পুরুষ বিভাগে অংশ নেওয়া দলগুলো হলো—উত্তরা রয়্যালস, মিরপুর রয়্যাল কিংস, মহাখালী ম্যাভেরিকস, মোহাম্মদপুর টাইগার্স, এফসি দিয়াবাড়ি রোভার্স, দক্ষিণখান ডমিনেটর্স, উত্তরখান ব্রেভার্স, ভাটারা ভাইকিংস ও বাড্ডা চ্যালেঞ্জার্স। নারী বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবে—উত্তরা কুইনস, মিরপুর রয়্যাল কুইনস, মহাখালী মার্ভেলস, মোহাম্মদপুর পার্লস, এফসি দিয়াবাড়ি ভ্যালকিরিজ, দক্ষিণখান ড্যাশার্স, উত্তরখান টাইগ্রেসেস, ভাটারা ভরটেক্স ও বাড্ডা লাইটনিং।

জনপ্রিয় সংবাদ

জমকালো আয়োজনে ডিএনসিসি কাপ-২০২৬ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

জমকালো আয়োজনে ডিএনসিসি কাপ-২০২৬ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশিত হয়েছে: ১০:৪৬:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬