লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:১৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের চার জেলায় নতুন ডিসি নিয়োগ দিল জনপ্রশাসন মন্ত্রণালয়

দেশের চার জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, অর্থ বিভাগের উপসচিব মো. হুমায়ূন কবিরকে নীলফামারী, অর্থ বিভাগের আরেক উপসচিব চৌধুরী আশরাফুল করিমকে পটুয়াখালী এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানীকে পিরোজপুরের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া পিরোজপুরের বর্তমান ডিসি আবু সাঈদকে টাঙ্গাইলের ডিসি পদে বদলি করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে আরও জানানো হয়, নীলফামারীর ডিসি মোহাম্মদ নায়িরুজ্জামানকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, টাঙ্গাইলের ডিসি শরীফা হককে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং পটুয়াখালীর ডিসি মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদে বদলি করা হয়েছে। এই তিন কর্মকর্তা সম্প্রতি যুগ্ম সচিব পদে পদোন্নতি পাওয়ায় তাঁদের ডিসির পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। নিয়ম অনুযায়ী উপসচিব পদমর্যাদার কর্মকর্তাদের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়।

অসদাচরণ ও পলায়নের দায়ে পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত

দেশের চার জেলায় নতুন ডিসি নিয়োগ দিল জনপ্রশাসন মন্ত্রণালয়

প্রকাশিত হয়েছে: ০৩:৩৪:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬