লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:১৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনগরে পৃথক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুইজন

মৌলভীবাজারের রাজনগরে মঙ্গলবার পৃথক দুটি দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এর মধ্যে উদনা নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে কাইয়ুম মিয়া (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। অন্যদিকে, সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার চালক সূধাময় দেব (৫৬) নিহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজনগর দাসটিলা গ্রামের আনছার আলীর ছেলে কাইয়ুম মিয়া মঙ্গলবার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে বাড়ির পাশের উদনা নদীতে জাল দিয়ে মাছ ধরছিলেন। এ সময় তিনি পানির নিচে তলিয়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একই দিনে রাজনগরগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় সিএনজিচালক সূধাময় দেব ঘটনাস্থলেই নিহত হন। সংঘর্ষে প্রাইভেটকারের যাত্রী ফাইজা আক্তার (২৮) এবং সিএনজির যাত্রী সিমন্ত দেব (৫০) গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অসদাচরণ ও পলায়নের দায়ে পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত

রাজনগরে পৃথক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুইজন

প্রকাশিত হয়েছে: ০৩:৪৬:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬