লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের বাজারে স্বর্ণের দাম বাড়াল বাজুস

টানা তিন দফা কমানোর পর দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ দুই হাজার ২১৬ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাজুস এ তথ্য নিশ্চিত করেছে। প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ এএম। নতুন এই দর বুধবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বুধবার সকাল ৯টায় অনুষ্ঠিত এক বৈঠকে স্বর্ণের নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের দাম এখন ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা, যা গতকাল ছিল ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৫৪ হাজার ৬০৬ টাকায় বিক্রি হবে।

স্বর্ণের দাম বাড়ানো হলেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

নুসরাত হত্যা: হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ৪ আসামির আপিল দায়ের

দেশের বাজারে স্বর্ণের দাম বাড়াল বাজুস

প্রকাশিত হয়েছে: ০৫:০০:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬