লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে ব্যয় বাড়লো ৮৪৭ কোটি টাকা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের ব্যয় আরও ৮৪৭ কোটি টাকা বাড়ানোর অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। সচিবালয়ে অনুষ্ঠিত সভায় এই প্রকল্পের তৃতীয় সংশোধনী প্রস্তাবটি পাস করা হয়েছে। এই সংশোধনীর ফলে প্রকল্পটির মোট ব্যয় বেড়ে ২২ হাজার ২১৩ কোটি ১০ লাখ টাকায় দাঁড়িয়েছে। একই সঙ্গে প্রকল্পের মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরিকল্পনা মন্ত্রণালয়ের নথি অনুযায়ী, ২০১৬ সালের জুলাই মাসে শুরু হওয়া এই প্রকল্পের মূল মেয়াদ ছিল ২০২২ সালের জুন পর্যন্ত। পরবর্তীতে একাধিকবার মেয়াদ বাড়ানো হয়েছে। মূল ব্যয় ছিল ১৩ হাজার ৬১০ কোটি টাকার বেশি। দ্বিতীয় সংশোধনীতে তা বেড়ে ২১ হাজার ৩৬৫ কোটি ৫২ লাখ টাকায় পৌঁছায়। এবার তৃতীয় সংশোধনীতে দ্বিতীয় সংশোধনীর তুলনায় প্রায় ৮৪৭ কোটি ৫৮ লাখ টাকা ব্যয় বাড়ানোর প্রস্তাব অনুমোদন পেল।

প্রকল্পটির তৃতীয় সংশোধনীতে সরকারের নিজস্ব অর্থায়ন ধরা হয়েছে ৫ হাজার ১১৫ কোটি ৯৭ লাখ টাকা এবং প্রকল্প ঋণ হিসেবে ১৭ হাজার ৯৭ কোটি ১২ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। উল্লেখ্য, মঙ্গলবার অনুষ্ঠিত একনেক সভায় বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পসহ মোট ১২টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে, যার সম্মিলিত ব্যয় প্রায় ১৫ হাজার ৭১৩ কোটি টাকা।

ফার্নেস অয়েলের দাম বাড়লো প্রতি লিটারে প্রায় ১২ টাকা

হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে ব্যয় বাড়লো ৮৪৭ কোটি টাকা

প্রকাশিত হয়েছে: ০২:০০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬