লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১: ২৮

হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট রুটে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য গণপরিবহন চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ বুধবার সকালে এই ধর্মঘটের ডাক দেয়। সংগঠনের সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

আবু মঈন চৌধুরী সোহেল জানান, মৌলভীবাজারের এসএমএস পরিবহন মালিক ও শ্রমিকরা দীর্ঘদিন ধরে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের বিরতিহীন এক্সপ্রেস বাসের চালক ও শ্রমিকদের শেরপুরে আটকে রেখে মারধর এবং গাড়ি ভাঙচুর করছেন। বর্তমানে তাদের তিনটি বাস মৌলভীবাজারের এসএমএস পরিবহন কার্যালয়ের সামনে আটকে রাখা হয়েছে। এ বিষয়ে একাধিকবার বৈঠক করেও কোনো সমাধান না পাওয়ায় মালিকপক্ষ বাধ্য হয়ে ধর্মঘটের এই সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরও জানান, সমস্যার সুরাহা না হওয়া পর্যন্ত এই ধর্মঘট অব্যাহত থাকবে। গত মঙ্গলবার সিলেট বিভাগীয় কমিশনারের কাছে এ বিষয়ে একটি স্মারকলিপিও প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, গত ১২ জুন তৎকালীন জাতীয় সংসদের হুইপ জি কে গউছ এমপির নেতৃত্বে পাঁচজন সংসদ সদস্য ও প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে একটি সমঝোতা বৈঠক হয়েছিল, যেখানে উভয় পক্ষের বিরোধ নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু পরবর্তীতে গত ১১ সেপ্টেম্বর এবং সর্বশেষ ২৪ সেপ্টেম্বর সিলেট থেকে মৌলভীবাজারে যাওয়া তিনটি বিরতিহীন এক্সপ্রেস বাস আবারও আটক করা হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ ধর্মঘটের ডাক দিয়েছে।

নুসরাত হত্যা: হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ৪ আসামির আপিল দায়ের

হবিগঞ্জে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

প্রকাশিত হয়েছে: ০৬:২০:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬