লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:০৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

২৩৫ ইউনিট বিদ্যুতের বিল ৫০৭ কোটি টাকা: মাগুরার জিএম বরখাস্ত

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৩: ৫৭। মাগুরায় মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা বিদ্যুৎ বিল ইস্যুর ঘটনায় তীব্র ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে দায়িত্বে চরম গাফিলতির অভিযোগে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. মহিতুল ইসলামকে তাৎক্ষণিকভাবে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

বুধবার বিদ্যুৎ মন্ত্রীর জরুরি নির্দেশনায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে। ঘটনাটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা মন্ত্রীর নজরে আসে। এরপর মন্ত্রী নিজে ভুক্তভোগী গ্রাহকের সঙ্গে মুঠোফোনে কথা বলেন এবং এ ধরনের মানসিক বিড়ম্বনা ও উদ্বেগের জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেন। তিনি গ্রাহককে আশ্বস্ত করে জানান, ইতোমধ্যে ভুল বিলটি সংশোধন করে সঠিক বিল পৌঁছে দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে যেকোনো সমস্যায় সরাসরি কর্তৃপক্ষকে অবহিত করার অনুরোধ জানান।

ঘটনার শিকার হয়েছেন মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াদুবি গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক শহীদুল ইসলামের স্ত্রী মোছা. আলেয়া খাতুন। সেপ্টেম্বর ২০২৬ মাসের বিল হিসেবে এই বিশাল অংকের টাকা দাবি করা হলে স্থানীয় পর্যায়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, মিটার পরিবর্তনের সময় যান্ত্রিক বা টাইপিংয়ের ভুলে সিল নম্বরের অঙ্কগুলো ডিমান্ড চার্জের ঘরে চলে যাওয়ায় এই অবিশ্বাস্য ভৌতিক বিল তৈরি হয়েছিল। ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর মন্ত্রী এর সঙ্গে জড়িত অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধেও কঠোর বিভাগীয় ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

চোটের কারণে ব্রাজিল দল থেকে ছিটকে গেলেন রাফিনহা

২৩৫ ইউনিট বিদ্যুতের বিল ৫০৭ কোটি টাকা: মাগুরার জিএম বরখাস্ত

প্রকাশিত হয়েছে: ০৮:২২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬