লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:০৭ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে দেয়া হবে না ভারতকে: তারার

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার স্পষ্ট করেছেন যে, সিন্ধু পানি চুক্তি একতরফাভাবে পরিবর্তন, বাতিল বা স্থগিত করার কোনো সুযোগ নেই। ইসলামাবাদের ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, কোনো বিরোধ দেখা দিলেও উভয় পক্ষকে চুক্তির শর্ত ও বিধান মেনে চলতে হবে। তিনি ভারতের বর্তমান অবস্থানকে আইন সম্পর্কে অজ্ঞতা এবং নৈতিক দেউলিয়াত্ব হিসেবে আখ্যায়িত করেন।

তথ্যমন্ত্রী জানান, সিন্ধু পানি চুক্তি এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার প্রধান উপকরণ। তিনি বলেন, ভারত আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের অজুহাত দেখিয়ে তাদের বেআইনি কর্মকাণ্ডকে বৈধতা দেয়ার চেষ্টা করছে। অথচ পাকিস্তান সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধে এক লাখ মানুষের প্রাণ হারিয়েছে এবং ১৫০ বিলিয়ন ডলারেরও বেশি অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছে।

২০২৫ সালের আগস্টে কোর্ট অব আরবিট্রেশনের সিদ্ধান্তের কথা উল্লেখ করে তারার বলেন, এই রায় পাকিস্তানের অবস্থানকে সমর্থন করেছে এবং চুক্তি পরিবর্তনের যেকোনো একতরফা উদ্যোগকে অবৈধ ঘোষণা করেছে। তিনি জানান, পাকিস্তান বিষয়টি কূটনৈতিকভাবে মোকাবিলা করছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেয়া ভাষণের কথা স্মরণ করিয়ে দিয়ে তারার বলেন, সিন্ধু নদীর পানি এই অঞ্চলের মানুষের জীবনধারা। এই অধিকার কেড়ে নেয়ার যেকোনো প্রচেষ্টাকে যুদ্ধের কর্মকাণ্ড হিসেবেই বিবেচনা করা হবে। তিনি আন্তর্জাতিক আইনি ফোরামগুলোর অবস্থান ও পাকিস্তানের দাবির প্রতি বেশ কিছু দেশের সমর্থনের কথাও তুলে ধরেন।

মরহুম আলতাফ মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে ঘর পেলেন কামরুল মিয়া

পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে দেয়া হবে না ভারতকে: তারার

প্রকাশিত হয়েছে: ০৯:০১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬