লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:০৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়হীনতা ছিল, তদন্তের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ পিএম। রাজধানীর মিরপুরে সাম্প্রতিক উচ্ছেদ অভিযানের সময় দায়িত্বরত ম্যাজিস্ট্রেট পুলিশের সঙ্গে যথাযথভাবে যোগাযোগ করেননি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, অভিযানে এই সমন্বয়হীনতার বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার জননিরাপত্তা ও সমাজে শান্তি প্রতিষ্ঠায় নিরলস কাজ করে যাচ্ছে। বিচ্ছিন্ন দু-একটি ঘটনা দিয়ে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিচার করা সঠিক হবে না। তিনি আরও জানান, অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে এবং তা আরও জোরদার করা হবে। রাজনৈতিক পরিচয় নয়, বরং অপরাধীকে অপরাধী হিসেবেই দেখা হচ্ছে। অভিযোগ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে এবং ট্রিপল নাইন নম্বরে ফোন পেলেই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আইনি পদক্ষেপ গ্রহণ করছে।

চাঁদাবাজদের তালিকা প্রসঙ্গে মন্ত্রী বলেন, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, অস্ত্রধারী এবং চাঁদাবাজদের তালিকা পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ। এই তালিকা নিয়মিত হালনাগাদ করা হয়, নতুন করে কোনো তালিকা তৈরির বিষয় নেই। কোনো ঘটনায় পুলিশের ব্যর্থতা থাকলে তার দায়ভার নেওয়া হবে, তবে এখন পর্যন্ত সংশ্লিষ্ট ঘটনাগুলোতে পুলিশের কোনো ব্যর্থতা পাওয়া যায়নি। তদন্তের স্বার্থে অনেক তথ্য এখনই প্রকাশ করা সম্ভব নয়, তবে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

রাড্ডা ক্লিনিকের ঘটনায় কোনো সংসদ সদস্যের সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং প্রমাণ মিললে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়া ক্যান্টনমেন্ট থানার মাটিকাটার ঘটনা ও সালমান মুক্তাদিরের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ঢালাওভাবে সরকারকে দোষারোপ করা বা বিএনপিকে চাঁদাবাজ বলার প্রবণতা ঠিক নয়। সালমান মুক্তাদিরের স্টুডিওর ঘটনায় কোনো চাঁদাবাজির প্রমাণ পাওয়া যায়নি এবং তিনি নিজেও তা স্বীকার করেছেন। নিউগিনি প্রোপার্টিজের ঘটনায় তদন্ত চলছে এবং জড়িত যেই হোক, দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মরহুম আলতাফ মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে ঘর পেলেন কামরুল মিয়া

মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়হীনতা ছিল, তদন্তের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত হয়েছে: ০৯:০৮:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬