লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জের কাজীপুরে দেড় কিলোমিটার কাঁচা রাস্তায় হাজারো মানুষের ভোগান্তি

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার খাসরাজবাড়ী ইউনিয়নের পীরগাছা গ্রামে প্রায় দেড় কিলোমিটার কাঁচা রাস্তা নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। সামান্য বৃষ্টিতেই রাস্তাটি কাদা-পানিতে একাকার হয়ে যায়, যা চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে।

এই রাস্তাটিই পীরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়, খাসরাজবাড়ী দাখিল মাদ্রাসা, স্থানীয় বাজার এবং মসজিদের যাতায়াতের প্রধান পথ। দীর্ঘ সময় ধরে রাস্তাটি পাকা না করায় শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পীরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক জানিয়েছেন, বর্ষা মৌসুমে হাঁটুসমান কাদা পেরিয়ে কোমলমতি শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসতে হয়। এতে অনেক সময় তাদের পোশাক ও বইখাতা নষ্ট হয়ে যায় এবং বৃষ্টি হলে শিক্ষার্থীদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়।

স্থানীয় ব্যবসায়ীদের অবস্থাও শোচনীয়। গ্রামে নতুন করে ইউনিয়ন পরিষদের কার্যালয় এবং দুটি হাট-বাজার গড়ে উঠলেও যাতায়াত ব্যবস্থার উন্নতির অভাবে ব্যবসায়ীরা কৃষি পণ্য ও মালামাল সময়মতো বাজারে নিতে পারছেন না। অতিরিক্ত পরিবহন খরচ গুনতে গিয়ে তারা আর্থিক লোকসানের সম্মুখীন হচ্ছেন। এছাড়া, জরুরি কোনো রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়ার মতো সুযোগও নেই।

এলাকাবাসীর অভিযোগ, রাস্তাটি পাকা করার জন্য তারা দীর্ঘদিন ধরে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারে দ্বারে ঘুরেছেন। বারবার আশ্বাস পাওয়া গেলেও বাস্তবে কোনো কাজ হয়নি। এলাকাবাসী অবিলম্বে রাস্তাটি পাকাকরণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান ছাইফুল ইসলাম এবং পিআইও আব্দুর রাজ্জাক জানিয়েছেন, আগামী অর্থবছরে রাস্তাটি পাকা করার পরিকল্পনা রয়েছে।

জনপ্রিয় সংবাদ

ফেনীতে ১ হাজার ৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের উদ্বোধন

সিরাজগঞ্জের কাজীপুরে দেড় কিলোমিটার কাঁচা রাস্তায় হাজারো মানুষের ভোগান্তি

প্রকাশিত হয়েছে: ০৭:৩৯:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬