লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সুবর্ণচরে চোরাই গরু বিক্রির দায়ে যুবদল নেতা বহিষ্কার

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ৮ নং মোহাম্মদপুর ইউনিয়নে চোরাই গরু বিক্রির অভিযোগে ফারুক হোসেন নামে এক যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ফারুক হোসেন মোহাম্মদপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক এবং চর আকরাম উদ্দিন গ্রামের নুর হোসেনের ছেলে। সোমবার রাতে তাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর রাতে চর আকরাম উদ্দিন গ্রাম থেকে একটি গরু চুরি হয়। ভুক্তভোগী হোসনেয়ারা অত্যন্ত দরিদ্র পরিবারের সদস্য হওয়ায় গরুটি হারিয়ে তারা চরম আর্থিক সংকটে পড়েন। পরবর্তীতে গরুটি ৬ নং ওয়ার্ডের বাসিন্দা এনাম হোসেনের কাছে ৬০ হাজার টাকায় বিক্রি করেন যুবদল নেতা ফারুক।

বিষয়টি জানাজানি হওয়ার পর সোমবার বিকেলে গ্রাম পুলিশ ও দফাদার এনাম হোসেনের বাড়িতে গিয়ে গরুটি উদ্ধার করে ইউনিয়ন পরিষদের হেফাজতে নিয়ে আসেন। এনাম হোসেন গ্রাম পুলিশকে জানান যে তিনি গরুটি ফারুকের কাছ থেকে কিনেছেন। গরুটি উদ্ধারের পর এনাম হোসেন ফেসবুকে ফারুকের ছবি প্রকাশ করে তাকে ধরিয়ে দেওয়ার জন্য ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেন। এনাম হোসেন মোহাম্মদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং চর আকরাম উদ্দিন গ্রামের আব্দুস সোবহানের ছেলে।

অভিযোগের বিষয়ে জানতে ফারুকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে মোহাম্মদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি জাফর উল্যাহ জানিয়েছেন, অভিযোগের সত্যতা যাচাই করে উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দকে বিষয়টি জানানো হয়েছে। সুবর্ণচর উপজেলা যুবদলের সদস্য সচিব নুরুল হুদা জানান, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড ও সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে তাকে বহিষ্কার করা হয়েছে। চরজব্বর থানার ওসি রফিকুল হাসান জানিয়েছেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি, তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

মিরপুরে জমি দখল ও চাঁদাবাজিতে সক্রিয় মামুন বাহিনীর ত্রাস

সুবর্ণচরে চোরাই গরু বিক্রির দায়ে যুবদল নেতা বহিষ্কার

প্রকাশিত হয়েছে: ০৬:০৬:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬