লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারীপুরে ভোটকেন্দ্র সরানোর প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও অনশন

মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা দীর্ঘ ২৪ বছর ধরে যে কেন্দ্রে ভোট দিয়ে আসছেন, তা পরিবর্তনের উদ্যোগে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। ভোটারদের সুবিধাজনক স্থান থেকে কেন্দ্রটি সরিয়ে দূরের একটি বিদ্যালয়ে নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে স্থানীয়রা মানববন্ধন ও অনশন কর্মসূচি পালন করেছেন। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সরকারি সিডস্টোর ভবনের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। স্থানীয়রা বর্তমান ভোটকেন্দ্রটি পূর্বের স্থানেই বহাল রাখার দাবি জানিয়েছেন।

স্থানীয়দের ভাষ্যমতে, ২০০৩ সাল থেকে সরকারি সিডস্টোর ভবনটি ৫ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সাতটি গ্রামের মাঝামাঝি অবস্থানে হওয়ায় নারী, বয়স্ক ও সাধারণ ভোটারদের জন্য এই কেন্দ্রটি যাতায়াতের জন্য অত্যন্ত সুবিধাজনক। সম্প্রতি তারা জানতে পারেন যে, কেন্দ্রটি ৬ নম্বর ওয়ার্ড সংলগ্ন ফরাজীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিক্ষুব্ধ বাসিন্দাদের অভিযোগ, প্রস্তাবিত ফরাজীকান্দি বিদ্যালয়টি ৫ নম্বর ওয়ার্ডের প্রান্তবর্তী এলাকায় অবস্থিত। ওই এলাকায় ওয়ার্ডের কোনো ভোটারের বসতবাড়ি নেই। ফলে কেন্দ্রটি সেখানে সরিয়ে নিলে সাত গ্রামের অসংখ্য ভোটারকে অতিরিক্ত পথ পাড়ি দিয়ে ভোট দিতে যেতে হবে। এতে বিশেষ করে নারী, বয়স্ক, অসুস্থ ও শারীরিকভাবে দুর্বল ভোটারদের চরম ভোগান্তি পোহাতে হবে বলে তারা আশঙ্কা করছেন।

মানববন্ধনে আবুল বাশার, হেদায়েত খান, ফজেল হাওলাদার, সুমন ফরাজী, সাবিনা ও সুরভি সাহেদাসহ স্থানীয়রা বক্তব্য রাখেন। এই কর্মসূচিতে সাত গ্রামের সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন। এর আগে, গত ৩০ জুলাই ৫ নম্বর ওয়ার্ডের কয়েকজন বাসিন্দা কেন্দ্রটি বহাল রাখার দাবিতে মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছিলেন।

মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা ফরিদ আহমেদ জানান, এ বিষয়ে উভয় পক্ষের লোকজন আবেদন করেছেন এবং তাদের নিয়ে গণশুনানিও হয়েছে। শুনানিতে সন্তুষ্ট না হওয়ায় বিভাগীয় শহরে পুনরায় তদন্তের জন্য আবেদন করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগ গ্রহণ, আসন শূন্য ঘোষণা

মাদারীপুরে ভোটকেন্দ্র সরানোর প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও অনশন

প্রকাশিত হয়েছে: ০৯:০১:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬