লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ ঘোষণা, বাংলাদেশের সঙ্গী ইংল্যান্ড-নিউজিল্যান্ড

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের প্রাথমিক গ্রুপ ও নতুন ফরম্যাট ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নতুন ঘোষিত এই সূচিতে ‘গ্রুপ এ’-তে রয়েছে গত আসরের দুই ফাইনালিস্ট ভারত ও অস্ট্রেলিয়া। তাদের সঙ্গে একই গ্রুপে আরও খেলবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান, আফগানিস্তান, সহ-আয়োজক জিম্বাবুয়ে এবং বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দল। অন্যদিকে, বাংলাদেশ পড়েছে ‘গ্রুপ বি’-তে, যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শক্তিশালী দলগুলো।

আইসিসির ঘোষণা অনুযায়ী, ‘গ্রুপ বি’-তে বাংলাদেশের সঙ্গী হিসেবে রয়েছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও কোয়ালিফায়ার ‘বি’ দল। ২০২৭ সালের এই মেগা ইভেন্টে মোট ১৪টি দল বিশ্বজয়ের লড়াইয়ে অংশ নেবে। এর মধ্যে ১০টি দল সরাসরি খেলবে এবং বাকি ৪টি দলকে বাছাইপর্বের বাধা পেরিয়ে মূল পর্বে আসতে হবে।

টুর্নামেন্টের সহ-আয়োজক হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি খেলার সুযোগ পেলেও, পূর্ণ সদস্য না হওয়ায় আরেক সহ-আয়োজক নামিবিয়াকে বাছাইপর্ব খেলতে হবে। ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ দল হিসেবে সরাসরি মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। তবে সাবেক দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ এবারও সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। তাদের আয়ারল্যান্ড, ক্রিকেট বিশ্বকাপ লিগ-২-এর শীর্ষ চার দল এবং কোয়ালিফায়ার প্লে-অফের শীর্ষ চার দলের সঙ্গে বাছাইপর্বে লড়াই করতে হবে। ২০২৭ সালের ২২ ফেব্রুয়ারি থেকে ২৩ মার্চ পর্যন্ত এই বাছাইপর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

এবারের ১৪ দলের বর্ধিত বিশ্বকাপের জন্য সম্পূর্ণ নতুন তিন ধাপের ফরম্যাট চালু করেছে আইসিসি। প্রথম ধাপে অনুষ্ঠিত হবে ‘সুপার সিরিজ’, যেখানে র‍্যাঙ্কিংয়ের তলানিতে থাকা শেষ তিনটি দল রাউন্ড-রবিন পদ্ধতিতে মুখোমুখি হবে এবং শীর্ষ দল পরবর্তী ধাপে উত্তীর্ণ হবে। দ্বিতীয় ধাপে ১২টি দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। নিজ নিজ গ্রুপের অন্য দলগুলোর বিপক্ষে লড়াই শেষে প্রতি গ্রুপের শীর্ষ তিনটি দল এবং দুই গ্রুপের চতুর্থ স্থানে থাকা দলগুলোর মধ্যে সেরা দলটি নিয়ে গঠিত হবে ‘সুপার ৭’।

এই ‘সুপার ৭’ পর্বে মোট ২১টি রাউন্ড-রবিন ম্যাচ অনুষ্ঠিত হবে। সেখান থেকে পয়েন্ট তালিকার শীর্ষ চার দল সেমিফাইনালে পা রাখবে। সেমিফাইনালে টেবিলের প্রথম স্থানধারী দল খেলবে চতুর্থ দলের বিপক্ষে এবং দ্বিতীয় দল মুখোমুখি হবে তৃতীয় দলের। শেষ পর্যন্ত সেমিফাইনালের জয়ী দুই দলের মধ্যকার ফাইনাল ম্যাচের মাধ্যমে নির্ধারিত হবে ২০২৭ সালের নতুন বিশ্বচ্যাম্পিয়ন।

আগামী আসরের ‘গ্রুপ এ’-তে একসঙ্গে পড়েছে ২০২৩ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ভারত ও অস্ট্রেলিয়া।

জনপ্রিয় সংবাদ

ফিফার নিয়মে মেসির ১০ নম্বর জার্সি অবসরে বাধা আর্জেন্টিনার

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ ঘোষণা, বাংলাদেশের সঙ্গী ইংল্যান্ড-নিউজিল্যান্ড

প্রকাশিত হয়েছে: ০১:৩২:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬