লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলা কিউআরে লেনদেনে লাগবে না কোনো ফি: অর্থমন্ত্রী

ডিজিটাল অর্থনীতি ও ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে 'বাংলা কিউআর' কোডের মাধ্যমে লেনদেনে কোনো ধরনের চার্জ বা ফি দিতে হবে না বলে ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এই ব্যবস্থার ফলে গ্রাহক বা ব্যবসায়ী কাউকেই বাড়তি কোনো ব্যয় বহন করতে হবে না।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর বনানী কাঁচাবাজারে বাংলা কিউআর কোড ব্যবহার করে কেনাকাটার আনুষ্ঠানিক উদ্বোধন এবং এই প্রযুক্তিনির্ভর লেনদেন প্রক্রিয়া পরিদর্শন শেষে অর্থমন্ত্রী এসব কথা জানান। তিনি বলেন, সম্পূর্ণ বিনামূল্যে এই কিউআর কোডভিত্তিক লেনদেন সম্পন্ন করা যাবে।

অর্থমন্ত্রী আরও উল্লেখ করেন, রিকশাচালক, ফুচকা বিক্রেতা ও ক্ষুদ্র ব্যবসায়ীসহ সমাজের সব স্তরের মানুষকে এই ডিজিটাল আর্থিক সেবার আওতায় নিয়ে আসা হবে। এর ফলে ফুটপাতের বিক্রেতা থেকে শুরু করে সাধারণ মানুষ অত্যন্ত সহজে যেকোনো ব্যাংক বা মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে কিউআর কোডের মাধ্যমে টাকা গ্রহণ করতে পারবেন। নগদ টাকা বহনের ঝামেলা এড়ানোর পাশাপাশি এই ব্যবস্থা লেনদেনকে আরও দ্রুত, নিরাপদ ও সহজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন。

প্রযুক্তিটি চালুর প্রাথমিক পর্যায়ে কিছু কারিগরি জটিলতা বা সাময়িক সমস্যা দেখা দিতে পারে বলে স্বীকার করেন অর্থমন্ত্রী। তবে তিনি আশ্বস্ত করেন যে, এসব সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব। বিশ্বের বিভিন্ন উন্নত ও উদীয়মান অর্থনীতিতে ক্যাশলেস লেনদেন ইতিমধ্যে অত্যন্ত সফল ও নিরাপদ হিসেবে প্রমাণিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকও এই আন্তর্জাতিক সফল চর্চাকে দেশের সর্বত্র ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে। কোনো ধরনের দ্বিধা ছাড়াই নিরাপদ ও ক্যাশলেস বাংলাদেশ গড়ার এই সরকারি উদ্যোগে অংশ নিতে দেশের সাধারণ নাগরিক, ব্যবসায়ী ও সেবা প্রদানকারীদের প্রতি আহ্বান জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

নরসিংদীর শিবপুরে ৩.২ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত

বাংলা কিউআরে লেনদেনে লাগবে না কোনো ফি: অর্থমন্ত্রী

প্রকাশিত হয়েছে: ০২:০৩:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬