লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

না ফেরার দেশে বিডিনিউজ টোয়েন্টিফোরের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও প্রকাশক তৌফিক ইমরোজ খালিদী আর নেই। তিনি লন্ডনে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের দায়িত্বশীল একাধিক সাংবাদিক ঢাকা পোস্টকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তৌফিক ইমরোজ খালিদী দেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অঙ্গনের একজন পরিচিত মুখ ছিলেন। ২০০৬ সাল থেকে তিনি নিজস্ব মালিকানাধীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রকাশক ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে যোগ দেওয়ার আগে তিনি দেশের বিভিন্ন ব্রডশিট পত্রিকায় সাংবাদিক হিসেবে কাজ করেছেন। পরবর্তীতে যুক্তরাজ্যের বিবিসি-তে প্রযোজক, উপস্থাপক ও সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া ঢাকা ও লন্ডনসহ বিভিন্ন স্থানে গণমাধ্যম ও সাংবাদিকতার ওপর তিনি প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন।

জনপ্রিয় সংবাদ

৫ আগস্টের পর আন্দোলনের নেতৃত্ব দখল করেছে নতুনরা: উমামা ফাতেমা

না ফেরার দেশে বিডিনিউজ টোয়েন্টিফোরের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী

প্রকাশিত হয়েছে: ০৪:৩১:১০ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬