লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:১৩ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী ট্যাংকারে অজ্ঞাত বস্তুর হামলা

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী ট্যাংকারে অজ্ঞাত বস্তুর হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা জানিয়েছে, শুক্রবার এই হামলার ফলে গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচলের ক্ষেত্রে নতুন করে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে।

প্রথম ট্যাংকারটিতে হামলার পর সাময়িকভাবে আগুন ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটে। তবে দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। সংস্থাটি জানিয়েছে, জাহাজটি হরমুজ প্রণালী ত্যাগ করার সময় আক্রান্ত হয়। কোনো নাবিক হতাহত হননি এবং পরিবেশেরও কোনো ক্ষতি হয়নি। তবে জাহাজটির গন্তব্য বা কোথা থেকে এটি যাত্রা করেছিল, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

প্রথম ঘটনার কয়েক ঘণ্টা পর ওমানের পূর্বদিকে আরও একটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকারে অজ্ঞাত বস্তু দিয়ে আঘাতের খবর পাওয়া যায়। এ জাহাজের সব নাবিক নিরাপদে আছেন এবং পরিবেশগত কোনো ক্ষতির খবর মেলেনি।

উল্লেখ্য, হরমুজ প্রণালী বিশ্বের প্রায় এক পঞ্চমাংশ তেল ও এলএনজি পরিবহনের প্রধান পথ। ফেব্রুয়ারি মাসের শেষ দিকে ইরান ও ইসরাইলের মধ্যকার সংঘাত শুরুর পর থেকে এই নৌপথটি মধ্যপ্রাচ্যের উত্তেজনার কেন্দ্রে পরিণত হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, তেহরান বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা প্রদান এবং অনুমতি ছাড়া প্রণালীতে প্রবেশের অভিযোগে বেশ কয়েকটি জাহাজকে লক্ষ্যবস্তু করেছে। এর পাল্টা পদক্ষেপ হিসেবে ওয়াশিংটন ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ আরোপ করেছে, যাতে দেশটি তেল রপ্তানি করতে না পারে। বর্তমানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পুরো বিষয়টি তদন্ত করছে এবং হামলায় কারা জড়িত তা খুঁজে বের করার চেষ্টা চলছে।

জনপ্রিয় সংবাদ

মুকসুদপুরে ইমাদ পরিবহনের বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

হরমুজ প্রণালীতে দুটি তেলবাহী ট্যাংকারে অজ্ঞাত বস্তুর হামলা

প্রকাশিত হয়েছে: ০৫:৩১:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬