লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:২০ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকমুক্ত প্রজন্ম গড়তে সামাজিক প্রতিরোধের ডাক মন্ত্রীর

শিশু-কিশোর ও তরুণদের মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু। রোববার (৪ অক্টোবর) রাতে জাতীয় প্রেস ক্লাবের জহুরুল হক ভিআইপি কনফারেন্স হলে ‘বিশ্ব শিশু দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানটির আয়োজন করে সেভ দ্য ইয়ুথ ফোরাম ও সাকুরাজাকা জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল সেন্টার।

মন্ত্রী বলেন, মাদকমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিশুদের প্রথম শিক্ষক হিসেবে মায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও জানান যে, শিশু-কিশোরদের মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলা কার্যকর ভূমিকা পালন করতে পারে। সাচিং প্রু বলেন, শিশু, কিশোর ও তরুণরাই দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। সন্তানরা পরিবার থেকে, বিশেষ করে মায়ের কাছ থেকে সবচেয়ে বেশি শিক্ষা গ্রহণ করে। পারিবারিক শৃঙ্খলা ও ইতিবাচক অভ্যাস গড়ে তুলতে মায়েদের গুরুত্ব অপরিসীম, তাই পরিবার ও সমাজে মায়েদের যথাযথ সম্মান দেওয়া প্রয়োজন।

নিজের শৈশবের স্মৃতিচারণ করে মন্ত্রী বলেন, খেলাধুলার সঙ্গে যুক্ত থাকায় তিনি খারাপ নেশা ও অপসংস্কৃতি থেকে দূরে থাকতে পেরেছেন। বর্তমানে তরুণ সমাজের একটি অংশ মাদকের দিকে ঝুঁকে পড়ায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, কক্সবাজার ও বান্দরবানসহ সীমান্তবর্তী এলাকার তরুণদের মাদকাসক্তি থেকে ফেরাতে সামাজিক উদ্যোগ প্রয়োজন। এছাড়া বিভিন্ন এলাকায় মাদকবিরোধী সচেতনতা তৈরিতে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যমের ব্যাপক প্রচারের প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেন।

সাচিং প্রু আরও বলেন, ইতোমধ্যে যারা মাদকে আসক্ত হয়েছেন, সামাজিক প্রতিরোধ ও সহযোগিতার মাধ্যমে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে। জাপানের শিশুদের শৃঙ্খলাবোধের উদাহরণ টেনে তিনি বলেন, বাংলাদেশের শিশুদেরও ভালো কিছু শেখার মানসিকতা তৈরি করতে হবে। শিশু-কিশোরদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে সরকার বিভিন্ন ক্রীড়া আয়োজন করছে বলেও তিনি জানান।

সভায় সভাপতিত্ব করেন সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, সংসদ সদস্য সেলিনা সুলতানা নিশীতা এবং রূপগঞ্জ ইউথ ফ্রন্টের সভাপতি ও যুব সংগঠক নুরন্নবী ভূঁইয়া। অনুষ্ঠানটি পরিচালনা করেন সেভ দ্য ইয়ুথ ফোরামের চেয়ারম্যান ও বাংলাদেশ শিশু সংগঠন ফেডারেশনের সহসভাপতি হাজী লায়ন এ সরকার বাবু। মন্ত্রী শিশু কল্যাণে এ ধরনের গঠনমূলক আয়োজন নিয়মিত চালিয়ে যাওয়ার জন্য আয়োজকদের উৎসাহিত করেন।

জনপ্রিয় সংবাদ

সুস্থ হয়ে আরব আমিরাতে দলের সঙ্গে যোগ দিচ্ছেন নাজমুল শান্ত

মাদকমুক্ত প্রজন্ম গড়তে সামাজিক প্রতিরোধের ডাক মন্ত্রীর

প্রকাশিত হয়েছে: ০৭:০৯:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬