লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আরব আমিরাতের বিপক্ষে ড্র করল বাংলাদেশ

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচটি ড্র করেছে বাংলাদেশ দল। প্রথম ইনিংসে ২৩৪ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১১৪ রান তুলে ম্যাচ শেষ করে সফরকারীরা।

এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ দলের হয়ে ভালো শুরু এনে দিয়েছিলেন সৌম্য সরকার ও সাদমান ইসলাম। তবে পরবর্তীতে দ্রুত কিছু উইকেট হারিয়ে বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয় তারা। জবাবে প্রথম দিন শেষে ৮ ওভারে ১ উইকেটে ৩৪ রান করেছিল আরব আমিরাত। দ্বিতীয় দিনে অবশ্য স্বাগতিকদের লিড নিতে দেননি বাংলাদেশের বোলাররা। দারুণ বোলিংয়ে ২২২ রানেই অলআউট হয়ে যায় আরব আমিরাত।

বাংলাদেশের পক্ষে বল হাতে দুর্দান্ত পারফর্ম করে ৪টি উইকেট নেন ইকবাল হোসেন ইমন। এছাড়া স্পিনার তাইজুল ইসলাম পান ৩টি উইকেট। বাকি ৩টি উইকেট ভাগ করে নেন ইবাদত হোসেন, খালেদ আহমেদ ও নাইম হাসান। প্রত্যেকেই পান একটি করে উইকেট।

১২ রানের সামান্য লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পান মুমিনুল হক ও সাদমান ইসলাম। মুমিনুল ২৪ এবং সাদমান ৩২ রান করে সাজঘরে ফেরেন। এরপর অভিজ্ঞ মুশফিকুর রহিমের ব্যাট থেকে আসে ৪৪ রান। এছাড়া জাকের আলী ১১ রানে অপরাজিত থাকলে খেলাটি ড্রতে শেষ হয়।

জনপ্রিয় সংবাদ

ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি করল আইন মন্ত্রণালয়

আরব আমিরাতের বিপক্ষে ড্র করল বাংলাদেশ

প্রকাশিত হয়েছে: ০২:৩২:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬