লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন চরফ্যাশনের বৃক্ষপ্রেমী ইমাম বাবুল

দীর্ঘ প্রায় তিন দশক ধরে ব্যক্তিগত উদ্যোগে হাজার হাজার গাছ লাগিয়ে পরিবেশ রক্ষায় এক অনন্য দৃষ্টান্ত তৈরি করেছেন ভোলার চরফ্যাশন উপজেলার মসজিদের ইমাম মো. রেজাউল কিবরিয়া বাবুল। তার এই দীর্ঘদিনের ব্যতিক্রমী উদ্যোগের স্বীকৃতিস্বরূপ তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়েছেন। বুধবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান এই বৃক্ষপ্রেমী ইমামের কাজের ভূয়সী প্রশংসা করেন এবং তার এই মহৎ উদ্যোগের পাশে থাকার আশ্বাস দেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাবুলের পাশাপাশি সমাজে নিজ নিজ কাজের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করা আরও দুজন ব্যক্তিও সাক্ষাতের সুযোগ পেয়েছিলেন।

চরফ্যাশন উপজেলার ওমরপুর ইউনিয়নের বাসিন্দা রেজাউল কিবরিয়া বাবুল পেশায় একজন ইমাম। মসজিদে ইমামতির পাশাপাশি তিনি নিজের অর্থ, শ্রম ও সময় ব্যয় করে গত ৩০ বছর ধরে এলাকার বিভিন্ন সড়কের পাশে গাছ লাগিয়ে আসছেন। তার লাগানো সারি সারি তালগাছসহ বিভিন্ন প্রজাতির গাছ এখন ওই সড়কগুলোর সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পথচারীদের ছায়া দিচ্ছে।

১৯৯৩-৯৪ সালের দিকে নিজের পৈতৃক সম্পত্তি বিক্রি করে প্রায় আট লাখ টাকা ব্যয়ে একটি নার্সারি গড়ে তোলেন বাবুল। সেই নার্সারি থেকেই তার বৃক্ষরোপণ কার্যক্রমের সূচনা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী, তিনি এ পর্যন্ত বিভিন্ন স্থানে প্রায় ৫০ থেকে ৬০ হাজার গাছের চারা রোপণ করেছেন, যার মধ্যে তালগাছের বীজ ও চারার সংখ্যাই প্রায় ২৫ থেকে ৩০ হাজার।

গত ২৩ সেপ্টেম্বর ডেইলি বাংলাদেশে ‘ইমামের হাতে ৩০ বছরের সবুজ বিপ্লব, বদলে গেছে গ্রামের সড়ক’ শিরোনামে তার এই উদ্যোগ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর বিষয়টি জাতীয় পর্যায়ে আলোচনায় আসে। এরই ধারাবাহিকতায় তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পান। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তাদের জীবনসংগ্রাম ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং কাজ অব্যাহত রাখতে উৎসাহ ও সহযোগিতার আশ্বাস দেন। রেজাউল কিবরিয়া বাবুলের এই স্বীকৃতি চরফ্যাশনের জন্য গর্বের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে এবং এটি অন্যদেরও পরিবেশ সংরক্ষণে অনুপ্রাণিত করবে বলে আশা করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন চরফ্যাশনের বৃক্ষপ্রেমী ইমাম বাবুল

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন চরফ্যাশনের বৃক্ষপ্রেমী ইমাম বাবুল

প্রকাশিত হয়েছে: ০৫:৫৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬