লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:০৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠির কাঁঠালিয়ায় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি: মোঃ সুমন হাওলাদার

ঝালকাঠির কাঁঠালিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

কাঁঠালিয়া থানার হলরুমে থানা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু নাছের রায়হান।

সভায় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নির্বিঘ্নে উদ্‌যাপনের লক্ষ্যে সার্বিক নিরাপত্তাব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং পূজামণ্ডপগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় পুলিশ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় দুর্গাপূজা চলাকালে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সবাইকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

এক বছরে বিদেশি ব্যাংকগুলোর মুনাফা কমল প্রায় ৫০০ কোটি টাকা

ঝালকাঠির কাঁঠালিয়ায় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: ০২:০৩:০৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬