লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানাল আবুধাবির দূতাবাস

মধ্যপ্রাচ্যের বর্তমান জটিল নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাজধানী আবুধাবিতে অবস্থিত মার্কিন দূতাবাস। এক নিরাপত্তা সতর্কবার্তায় দূতাবাস কর্তৃপক্ষ সম্ভাব্য ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ হয়ে যাওয়া এবং ভ্রমণে বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কার কথা জানিয়েছে।

সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে যে, ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি গোষ্ঠী সৌদি আরবে ধারাবাহিক হামলা চালিয়েছে। এসব হামলার লক্ষ্যবস্তুর মধ্যে বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো অন্তর্ভুক্ত রয়েছে। এই ধরনের হামলার ফলে বেসামরিক মানুষ হতাহত হওয়ার পাশাপাশি ভ্রমণব্যবস্থায় ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয়েছে। দূতাবাস সতর্ক করে বলেছে, চলমান এই শত্রুতা দ্রুত নির্দিষ্ট এলাকার বাইরেও ছড়িয়ে পড়তে পারে।

মধ্যপ্রাচ্যে অবস্থানরত বা যাতায়াতকারী মার্কিন নাগরিকদের বিমানবন্দর ও বিভিন্ন বিমান সংস্থার কার্যক্রমের ওপর নিয়মিত নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে যেকোনো জরুরি পরিস্থিতির জন্য আগাম বিকল্প ভ্রমণ পরিকল্পনা প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে দূতাবাস।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরান এবং তাদের সমর্থিত গোষ্ঠীগুলো বিশ্বের বিভিন্ন স্থানে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা বা মার্কিন নাগরিকদের ওপর হামলা চালাতে পারে। এই ঝুঁকির তালিকায় মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠান ও অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানও অন্তর্ভুক্ত রয়েছে বলে দূতাবাস তাদের সতর্কবার্তায় জানিয়েছে।

জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে গরুবোঝাই লাটাহাম্বার উল্টে ব্যবসায়ী নিহত

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানাল আবুধাবির দূতাবাস

প্রকাশিত হয়েছে: ০৩:৩২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬