লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন ও সৌন্দর্যবর্ধন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মোঃ রনি হাবিব
বিশেষ প্রতিনিধি সাভার ঢাকা

ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে সবুজায়ন ও সৌন্দর্যবর্ধন কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

আজ রবিবার (১৮ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার পয়েন্টে সড়কের পাশে একটি বকুল গাছের চারা রোপণের মাধ্যমে তিনি এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, “একটি সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে মহাসড়কের দুই পাশে পরিকল্পিত বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সবুজায়ন শুধু সৌন্দর্য বৃদ্ধি করবে না, পরিবেশের ভারসাম্য রক্ষা ও শব্দ দূষণ রোধেও ভূমিকা রাখবে।”

তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রোপিত চারা গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের নির্দেশনা প্রদান করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, ডাকসুর সাবেক ভিপি ও পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য জনাব আমান উল্লাহ আমান, এমপি।

আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা, সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সড়ক ও জনপথ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এই কর্মসূচির আওতায় আমিনবাজার থেকে আরিচা পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার মহাসড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির ফুল, ফল ও বনজ গাছের চারা রোপণ করা হবে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

ফ্রান্সে উত্তাল বিক্ষোভ: ২৪০০ গ্রেপ্তার, আহত সহস্রাধিক পুলিশ

ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন ও সৌন্দর্যবর্ধন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত হয়েছে: ০৩:৪০:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬