লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদির চার অঞ্চলে রেড অ্যালার্ট, আকস্মিক বন্যার সতর্কতা

তীব্র বজ্রপাত এবং আকস্মিক বন্যার আশঙ্কায় সৌদি আরবের চারটি অঞ্চলের বিভিন্ন অংশে রেড অ্যালার্ট জারি করেছে দেশটির সরকার। রবিবার (১৮ অক্টোবর) সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) গালফ নিউজের মাধ্যমে এই সতর্কবার্তা জানিয়েছে।

এনসিএম-এর বুলেটিন অনুযায়ী, জিজান, আসির, আল-বাহা এবং মক্কা অঞ্চলের কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে। এই বৈরী আবহাওয়ার ফলে শিলাবৃষ্টি এবং শক্তিশালী দমকা হাওয়া বইতে পারে, যা ধূলিঝড় ও বালুঝড়ের সৃষ্টি করতে পারে। সংস্থাটির সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, ভারী বর্ষণের কারণে এই চার অঞ্চলে আকস্মিক বন্যার ঝুঁকি অনেকটাই বেড়ে গেছে।

একইসাথে জিজান, আসির, আল-বাহা এবং মক্কার কিছু অংশসহ পূর্বাঞ্চলীয় প্রদেশের উপকূলীয় এলাকায় কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এতে দৃশ্যমানতা বা দৃষ্টিসীমা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, সৌদির বিভিন্ন শহরে তাপমাত্রা চড়া থাকার পূর্বাভাস দেয়া হয়েছে। এর মধ্যে দাম্মামে সর্বোচ্চ ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হতে পারে। এছাড়া মক্কায় ৩৯ ডিগ্রি, রিয়াদ ও বুরাইদাহতে ৩৮ ডিগ্রি, মদিনায় ৩৭ ডিগ্রি, জেদ্দা ও জিজানে ৩৬ ডিগ্রি, হায়েলে ৩৩ ডিগ্রি, আরাক, সাকাকা ও নাজরানে ৩২ ডিগ্রি এবং তাবুকে ২৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হতে পারে।

জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে গরুবোঝাই লাটাহাম্বার উল্টে ব্যবসায়ী নিহত

সৌদির চার অঞ্চলে রেড অ্যালার্ট, আকস্মিক বন্যার সতর্কতা

প্রকাশিত হয়েছে: ০৪:০৫:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬