লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর

শনিবার (৩ অক্টোবর) সকালে বায়ুমান সূচকে (AQI) ১৬৯ স্কোর নিয়ে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউ এয়ারের তথ্যমতে, ঢাকার এই বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এদিন তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, যার স্কোর ২০৪। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, শহরটির স্কোর ১৭৩। চতুর্থ স্থানে থাকা ভারতের দিল্লির স্কোর ১৬৮ এবং ১৬৫ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে কুয়েতের কুয়েত সিটি।

প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, বায়ুর মান শূন্য থেকে ৫০ হলে তা ভালো, ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয়, ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচিত হয়।

জনপ্রিয় সংবাদ

ব্রোঞ্জের লড়াই: বাংলাদেশকে ১৬৬ রানের টার্গেট দিল শ্রীলঙ্কা

ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর

প্রকাশিত হয়েছে: ০৩:০১:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬