লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:২২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে গরুবোঝাই লাটাহাম্বার উল্টে ব্যবসায়ী নিহত

চুয়াডাঙ্গা শহরের মুন্নার মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গরুবোঝাই একটি লাটাহাম্বার (শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ যান) উল্টে খাদে পড়ে হেলাল (৩৫) নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (১৯ অক্টোবর ২০২৬) ভোরে ফজরের আজানের ঠিক আগমুহূর্তে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত হেলাল পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বাসিন্দা ছিলেন। দুর্ঘটনার সময় যানটিতে থাকা একটি গরুও ঘটনাস্থলেই মারা যায়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোরে চুয়াডাঙ্গা শহর থেকে ঝিনাইদহগামী গরুবোঝাই লাটাহাম্বারটি শহরের মুন্নার মোড়ে বিএডিসি গুদামের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে যানটি রাস্তার পাশের খাদে উল্টে পড়ে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করেন। এ সময় লাটাহাম্বারে থাকা অন্য দুই যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়।

দুর্ঘটনাস্থলে নিহতের পকেট ও সঙ্গে থাকা কাগজপত্র তল্লাশি করে পুলিশ নগদ ৮৩ হাজার ৩৩৫ টাকা, একটি মুঠোফোন এবং গরু পরিবহনের বৈধ চালান উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় লালনের আখড়াবাড়িতে টাইম বোমা উদ্ধার, দুই প্লাটুন বিজিবি মোতায়েন

চুয়াডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে গরুবোঝাই লাটাহাম্বার উল্টে ব্যবসায়ী নিহত

প্রকাশিত হয়েছে: ০৫:০০:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬