লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:১১ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় লালনের আখড়াবাড়িতে টাইম বোমা উদ্ধার, দুই প্লাটুন বিজিবি মোতায়েন

কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়ি প্রাঙ্গণ থেকে একটি টাইম বোমা ও দুই বোতল পেট্রল উদ্ধার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত দেড়টার দিকে প্রাঙ্গণের ভেতরে একটি ব্যাগে বোমা থাকার খবর পেয়ে পুরো এলাকাটি কর্ডন করে পুলিশ। পরবর্তীতে সোমবার সকালে ঢাকা থেকে আসা পুলিশের একটি বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছে বোমাটি নিষ্ক্রিয় করে। থমথমে পরিস্থিতিতে পুরো আখড়াবাড়ির নিরাপত্তা বহুগুণ বাড়ানো হয়েছে এবং নিরাপত্তার স্বার্থে পুলিশের পাশাপাশি দুই প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও স্থান সূত্রে জানা গেছে, রোববার রাত দেড়টার দিকে আখড়াবাড়ির মূল ফটক পার হয়ে ডান দিকে থাকা একটি নারকেলগাছের নিচে সাদা ব্যাগে মোড়ানো সন্দেহজনক বস্তুটি পড়ে থাকতে দেখা যায়। জায়গাটি আখড়াবাড়ির ভেতরের পুলিশ বক্সের একেবারেই পাশেই। বিষয়টি জানার পর পুলিশ দ্রুত সতর্ক অবস্থান গ্রহণ করে। অবস্থানরত সাধু-ফকিরদের নিরাপত্তার কথা ভেবে রাতেই তাঁদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। খবর পেয়ে সোমবার সকালে ঢাকা থেকে আসা বোমা নিষ্ক্রিয়কারী দল অনুসন্ধান চালিয়ে ব্যাগটির ভেতর থেকে একটি টাইম বোমা ও দুই লিটার পেট্রল উদ্ধার করে পরে বোমাটি নিষ্ক্রিয় করতে সক্ষম হয়।

ঘটনার বিস্তারিত জানিয়ে কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) ফয়সাল মাহমুদ জানান, গভীর রাতে কুমারখালী থানার ওসি আখড়াবাড়ির ভেতরে বোমা থাকার সংবাদ পান। সঙ্গে সঙ্গেই স্থানটি পুলিশ ঘিরে ফেলে। এটি একটি মারাত্মক টাইম বোমা ছিল এবং যেকোনো সময় বড় ধরনের বিস্ফোরণ ঘটতে পারত। তবে আল্লাহর অশেষ রহমতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে। সকালে বিশেষজ্ঞ দল এসে সেটি নিষ্ক্রিয় করার পর আখড়াবাড়ি প্রাঙ্গণে চিরুনি তল্লাশি চালানো হয়েছে।

উল্লেখ্য, গত শনিবার থেকে ছেঁউড়িয়ায় ফকির লালন শাহর তিরোধান দিবস উপলক্ষে তিন দিনব্যাপী উৎসব ও ভাবসংগীতের আয়োজ চলছিল। রোববার ছিল উৎসবের দ্বিতীয় দিন এবং সোমবার রাত পর্যন্ত এই অনুষ্ঠান পালনের কথা। উৎসব চলাকালেই প্রাঙ্গণে টাইম বোমা ও পেট্রল পাওয়ার ঘটনা ছড়িয়ে পড়লে দর্শনার্থী ও সাধু-ভক্তদের মধ্যে তীব্র আতঙ্ক দেখা দেয়। কে বা কারা, কোন উদ্দেশ্যে এ ধরনের বস্তু আখড়াবাড়িতে রেখে গেছে তা খতিয়ে দেখতে পুলিশ মূল তদন্ত শুরু করেছে।

সার্বিক নিরাপত্তার বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান জানান, সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। হয়তো ভয়ভীতি বা আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে কেউ এই অপচেষ্টা করেছে এবং বর্তমানে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। তিনি আরও বলেন, সোমবার দুপুর ১২টা থেকে আখড়াবাড়িতে প্রবেশের প্রতিটি মোড় ও সংযোগ সড়কে কঠোর তল্লাশি শুরু হয়েছে। পুলিশের সঙ্গে দুই প্লাটুন বিজিবি সদস্য সমন্বিতভাবে টহল ও তল্লাশি চালিয়ে নিরাপত্তা নিশ্চিত করছেন।

আজ সকাল সাড়ে ১০টার দিকে মুঠোফোনে তিনি বলেন, ‘রাতে কুমারখালী থানার ওসি জানতে পারেন আখড়াবাড়ির ভেতর বোমা আছে।

জনপ্রিয় সংবাদ

১৮ হাজার কিশোরী ও তরুণীকে কারিগরি প্রশিক্ষণ দিচ্ছে কোইকা-ইউনিসেফ

কুষ্টিয়ায় লালনের আখড়াবাড়িতে টাইম বোমা উদ্ধার, দুই প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশিত হয়েছে: ০৬:০৩:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬