লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বনানী পূজামণ্ডপ ঘুরে দেখলেন ভারত ও নেপাল হ্যান্ডবল দলের খেলোয়াড়রা

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি নারী হ্যান্ডবল টুর্নামেন্টে অংশ নিতে ঢাকায় অবস্থানরত ভারত ও নেপাল দলের খেলোয়াড়েরা মঙ্গলবার রাতে বনানী পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। এই পরিদর্শনের সময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা এবং বিশিষ্ট ক্রীড়া সংগঠক আশিষ রায় চৌধুরী দুই দলের খেলোয়াড়দের অভ্যর্থনা জানান।

পূজামণ্ডপ ঘুরে দেখার সময় ভারতের খেলোয়াড় এবং নেপালের দলের সদস্যরা মণ্ডপের পরিবেশ দারুণভাবে উপভোগ করেন এবং বাঙালি সংস্কৃতির সঙ্গে মিশে যান।

উল্লেখ্য যে, বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি নারী হ্যান্ডবল টুর্নামেন্টে ভারত শুরু থেকেই দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেছে। প্রথম ম্যাচ থেকেই দাপট বজায় রেখে দলটি টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছে, যেখানে তাদের প্রতিপক্ষ স্বাগতিক বাংলাদেশ। অন্যদিকে, নেপাল দল ফাইনালে উঠতে ব্যর্থ হলেও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আজ মালদ্বীপকে ২৭-১৫ গোলের বড় ব্যবধানে পরাজিত করেছে।

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারের হিমছড়িতে সাগরে ডুবে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

বনানী পূজামণ্ডপ ঘুরে দেখলেন ভারত ও নেপাল হ্যান্ডবল দলের খেলোয়াড়রা

প্রকাশিত হয়েছে: ০১:৩০:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬