লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:২৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদির মক্কা ও মদিনা লক্ষ্য করে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

সৌদি আরবের পবিত্র দুই শহর মক্কা ও মদিনাকে লক্ষ্য করে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে সৌদি কর্তৃপক্ষ। শনিবার সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষেপণাস্ত্র দুটি প্রতিহত করার পর সেগুলোর ধ্বংসাবশেষ দেশটির জেদ্দা, তায়েফ, মক্কা ও রাবিগ অঞ্চলের বিভিন্ন স্থানে পড়েছে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ-এর মাধ্যমে কর্তৃপক্ষের মুখপাত্র জানান, মক্কার ওয়াদি আল-মাগমাস এলাকায় ক্ষেপণাস্ত্রের কিছু অংশ পাওয়া গেছে। একই সময়ে জেদ্দার আল-নুজহা, তায়েফের ওয়াদি জলিল এবং রাবিগ গভর্নরেটের মাসতুরাহ সেন্টারেও ধ্বংসাবশেষ পড়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার পর নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে এএফপি জানিয়েছে, হুতিরা মক্কা ও মদিনার মতো পবিত্র স্থানগুলোকে লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করেছে।

ইসলামের পবিত্রতম স্থানগুলোর কাছাকাছি এলাকায় হুতিদের হামলার ঘটনা এটিই প্রথম নয়। গত ১লা অক্টোবর সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছিল যে, তার দুই দিন আগে মদিনার তাইবা বিদ্যুৎ বিতরণকেন্দ্রে হুতিরা হামলা চালিয়েছিল। এতে একটি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হলেও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা সচল ছিল। জোটের দাবি অনুযায়ী, ড্রোনের ধ্বংসাবশেষ পরীক্ষা করে এই হামলায় হুতিদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। ওই বিদ্যুৎকেন্দ্রটি মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহ করে থাকে।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর সৌদি আরব জানিয়েছিল যে, মক্কার আকাশসীমায় প্রবেশের আগেই একটি হুতি ড্রোন ধ্বংস করা হয়েছে। জোটের ভাষ্যমতে, ২০১৭ সালের পর মক্কাকে লক্ষ্য করে এটি ছিল হুতিদের দ্বিতীয় প্রচেষ্টা। ওই একই দিনে মক্কা, ইয়ানবু, তায়েফ, জেদ্দা ও তাবুকের জন্য সতর্কতা জারি করেছিল সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ।

জনপ্রিয় সংবাদ

খুলনায় কেডিএ’র প্রধান প্রকৌশলীসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের ২ মামলা

সৌদির মক্কা ও মদিনা লক্ষ্য করে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

প্রকাশিত হয়েছে: ০৪:০০:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬