লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:২৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের সঙ্গে ‘অপ্রয়োজনীয় যুদ্ধ’ শুরু করেছেন ট্রাম্প: ওবামা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানবিরোধী যুদ্ধনীতির কড়া সমালোচনা করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে আয়োজিত এক নির্বাচনি সমাবেশে তিনি এই যুদ্ধকে ‘অপ্রয়োজনীয়’ বলে আখ্যায়িত করেন। আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে দেওয়া বক্তব্যে ওবামা দাবি করেন, এই যুদ্ধের প্রয়োজনীয়তা কেউ অনুভব করেনি।

ওবামা বলেন, বর্তমান প্রেসিডেন্ট ধারাবাহিকভাবে ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এমন একটি যুদ্ধ শুরু করা, যার কোনো প্রয়োজন ছিল না।

সাবেক প্রেসিডেন্টের এই মন্তব্যের জবাবে রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে ওবামাকে ‘চরম অযোগ্য’ প্রেসিডেন্ট হিসেবে অভিহিত করে ট্রাম্প বলেন, ওবামা নিজেই ইরানকে বিলিয়ন বিলিয়ন ডলার দিয়েছিলেন এবং পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ করে দিয়েছিলেন। ট্রাম্প ২০১৫ সালে সম্পাদিত ইরানের পারমাণবিক চুক্তির প্রসঙ্গ টেনে বলেন, তিনি এই চুক্তির শুরু থেকেই বিরোধিতা করে আসছেন।

উল্লেখ্য, ওবামা প্রশাসনের সময় সম্পাদিত সেই চুক্তির আওতায় ইরানের পারমাণবিক কর্মসূচিতে সীমাবদ্ধতা আরোপের বিনিময়ে দেশটির ওপর দেওয়া কিছু নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছিল। ওবামা ও ট্রাম্পের এই পাল্টাপাল্টি বক্তব্য আসন্ন মধ্যবর্তী নির্বাচনে ইরান যুদ্ধের প্রভাব, অর্থনৈতিক অস্থিরতা এবং পররাষ্ট্রনীতির বিষয়টিকে আরও জোরালোভাবে সামনে নিয়ে এসেছে।

জনপ্রিয় সংবাদ

খুলনায় কেডিএ’র প্রধান প্রকৌশলীসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের ২ মামলা

ইরানের সঙ্গে ‘অপ্রয়োজনীয় যুদ্ধ’ শুরু করেছেন ট্রাম্প: ওবামা

প্রকাশিত হয়েছে: ০১:০২:২২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬