লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:০২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফোন চার্জ দিতে গিয়ে ধরা পড়ল বাবাকে হত্যার অভিযুক্ত ছেলে

গাজীপুরের শ্রীপুরে নিজের বাবাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগে আনোয়ার হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে স্থানীয়রা। মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে প্রতিবেশীর বাড়িতে মোবাইল ফোন চার্জ দিতে গেলে স্থানীয়রা তাকে চিনে ফেলেন। এ সময় তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলে এলাকাবাসী তাকে ধাওয়া করে আটক করেন। পরবর্তীতে তাকে একটি নারিকেলগাছের সঙ্গে বেঁধে রেখে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযুক্ত আনোয়ারকে বুধবার দুপুরে আদালতে পাঠানো হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৫ অক্টোবর দিবাগত রাতে নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে পরিবারের সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান আনোয়ার। তার বাবা আব্দুস সামাদ (৬০) তাকে শান্ত করার চেষ্টা করলে ক্ষিপ্ত হয়ে আনোয়ার লাঠি দিয়ে তার বাবার মাথায় ও বুকে উপর্যুপরি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই আব্দুস সামাদের মৃত্যু হয়। ঘটনার পর থেকেই আনোয়ার পলাতক ছিলেন। এ ঘটনায় নিহতের ভাই কামরুল ইসলাম বাদী হয়ে শ্রীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আটকের পর আনোয়ার নিজেকে নির্দোষ দাবি করেন। তিনি বলেন, তার বাবা মারা গেছেন—এ কথা তিনি বিশ্বাস করেন না এবং বাবার কবরও দেখেননি। গত দুই দিন এলাকায় লুকিয়ে থেকে তিনি তার ছেলে-মেয়েকে দেখার চেষ্টা করছিলেন বলেও জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

শক্তিশালী ডানপন্থি সরকার গঠনের ডাক দিলেন নেতানিয়াহু

ফোন চার্জ দিতে গিয়ে ধরা পড়ল বাবাকে হত্যার অভিযুক্ত ছেলে

প্রকাশিত হয়েছে: ০৩:৩২:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬