লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকাকে টোকিওর আদলে পরিচ্ছন্ন শহর গড়তে চান প্রধানমন্ত্রী

ঢাকাসহ সারা দেশকে একটি পরিচ্ছন্ন, দূষণমুক্ত এবং স্বাস্থ্যকর জনপদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় জাপানের টোকিওতে হোটেল নিউ ওতানিতে আয়োজিত এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এই পরিকল্পনার কথা তুলে ধরেন। জাপানপ্রবাসী বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে টোকিও শহরের পরিচ্ছন্নতার উদাহরণ টেনে বলেন, টোকিওর রাস্তাঘাটে কোথাও কোনো ময়লা-আবর্জনা দেখা যায় না, অথচ ঢাকা শহরে চারদিকে আবর্জনা জমে থাকে। এই পরিস্থিতির পরিবর্তন অত্যন্ত জরুরি। তিনি উল্লেখ করেন যে, আবর্জনা থেকে জীবাণু ছড়ায়, তাই ঢাকাবাসীকে সুস্থ রাখতে পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং বর্জ্য অপসারণ নিশ্চিত করা প্রয়োজন। আবর্জনার কারণে রাস্তায় মানুষের চলাচলে ভোগান্তি এবং দূষিত বাতাসের কারণে অসুস্থতা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তারেক রহমান বলেন, টোকিওর আদলে ঢাকা শহরকে পরিচ্ছন্ন করতে পারাটা হবে একটি বড় ধরনের সংস্কার। তিনি আরও বলেন, সরকার এমন সব সংস্কার বাস্তবায়ন করতে চায়, যার সুফল সমাজের প্রান্তিক ও খেটে খাওয়া মানুষ সরাসরি পায়। শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ উন্নয়নের উদ্যোগগুলো সমাজের সব শ্রেণি-পেশার মানুষের কাছে পৌঁছানোই সরকারের অগ্রাধিকার।

প্রধানমন্ত্রী বলেন, এসব সংস্কার বাস্তবায়নে দেশের সবার সহযোগিতা প্রয়োজন। দেশের গণতন্ত্রমনা মানুষের সহযোগিতা পেলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। তবে তিনি অভিযোগ করেন যে, সাধারণ মানুষের উপকারে আসবে এমন সংস্কার কার্যক্রম বিএনপি সরকার যাতে বাস্তবায়ন করতে না পারে, সেজন্য একটি পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে।

জনপ্রিয় সংবাদ

পেন্টাগনের শীর্ষ সামরিক পরিকল্পনাকারীকে বরখাস্ত করলেন পিট হেগসেথ

ঢাকাকে টোকিওর আদলে পরিচ্ছন্ন শহর গড়তে চান প্রধানমন্ত্রী

প্রকাশিত হয়েছে: ০২:৩০:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬